আমার জন্যে সহানুভূতি নয়! টুইটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন এমন বললেন পরাগ?
ইতিমধ্যে টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক! আর তা কেনার পরেই সংস্থার জন্যে নতুন সিইও নাকি খুঁজছেন নয়া এই টুইটার কর্তা। তবে বেশ কয়েকটি সংস্থার দাবি, মাস্ক নাকি নয়া সিইও খুঁজেও পেয়ে গিয়েছেন। যে কোনও মুহূর্তে চাকরি যেতে পারে বর
ইতিমধ্যে টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক! আর তা কেনার পরেই সংস্থার জন্যে নতুন সিইও নাকি খুঁজছেন নয়া এই টুইটার কর্তা। তবে বেশ কয়েকটি সংস্থার দাবি, মাস্ক নাকি নয়া সিইও খুঁজেও পেয়ে গিয়েছেন। যে কোনও মুহূর্তে চাকরি যেতে পারে বর্তমান সিইও ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়ালের। আর তা নিয়েও চিন্তিত তাঁর অনুগামীরা।

তবে মাইক্রো-ব্লগিং এই প্লাটফর্মের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত পরাগ। সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন পরাগ। টুইটার একটা জায়গাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন তিনি। স্বভাবতই পরাগ নিয়ে অনেকেই চিন্তার ভাঁজ ফেলছেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে এই খবরকে পোস্ট করে এই অনুগামী টুইটারে পরাগকে ট্যাগ করেছেন। এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। আর তাঁর উত্তরে পরাগ আগরওয়াল লিখছেন, ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে সহানুভূতি নয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল পরিষেবা। মানুষই সব ঠিক করবে বলেও মন্তব্য করেন টুইটার সিইও।
তবে এর আগে আরও এক ইউজার তাঁর চাকরি থাকা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেন পরাগকে। তাঁকেও উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, না, আমি এখনও কাজ করছি।
পরাগ জানিয়েছেন, এলন মাস্ক ৪৪ মার্কিন ডলারের দিয়ে সংস্থা কিনে নিয়েছেন। কিন্তু এরপরেও তিনি এবং তাঁর পুরো টিম টুইটারকে আরও উন্নত করার জন্যে কাজ করছে বলেও দাবি পরাগ আগরওয়ালের। তবে এলন মাস্ক ঠিক কাকে সিইও'র পদে বসাতে চাইছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এর মধ্যে জ্যাক ডরসি'কে ফের একবার সিইও পদে ফেরানো হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে এর মধ্যে পরাগ জানিয়েছেন, টুইটারে ভবিষ্যত নিয়ে প্রার্থনা করুন... অনুগামীদের তরফে এহেন বার্তার পরে আরও জল্পনা তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, এর আগে ইলন মাস্ককে কোম্পানির বোর্ডে স্বাগত জানিয়েছিলেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। টুইট করে জানিয়েছিলেন, টেসলার সিইও ইসলন মাস্ক টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন। শুধু তাই নয়, টুইটারের সিইও জানিয়েছেন, টেসলার সিইও টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হয়ে কোম্পানির উৎকর্ষ বাড়াবেন। আগামী মাসগুলিতে টুইটারে উল্লেখযোগ্য উন্নতি হবে বলেই আমরা আশা করি। তিনি তাঁর পরিকল্পনা দিয়ে সমৃদ্ধ করবেন টুইটারকে। কে জানে, হয়তো আমরা অবশেষে বহু প্রতীক্ষিত সেই গন্তব্যে পৌঁছতে পারব।
আর এর মধ্যেই পরাগের জীবিকা নিয়ে সবার আগে জল্পনা তৈরি হল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications