পান্নুনকে খুনের ষড়যন্ত্র, নিখিলের বিরুদ্ধে প্রমাণ চাইল আমেরিকার আদালত
Pannun murder plot: খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে ধৃত নিখিল গুপ্তার বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে! আর তা আদালতে পেশ করতে বলল মার্কিন আদালত। আমেরিকায় বসে খলিস্তানি নেতাকে খুনের ছক তৈরি করা হয়েছিল। আর সেই ঘটনায় নিখিল গুপ্তাকে গ্রেফতার করেন মার্কিন গোয়েন্দারা।
সম্প্রতি এই সংক্রান্ত মামলার শুনানি হয় সে দেশের আদালতে। আর সেই মামলার শুনানিতেই মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য প্রমাণ চেয়েছে আদালত। মার্কিন গোয়েন্দাকে এহেন নির্দেশ। যদিও পিটিআইয়ের একটি সুত্র বলছে, নিখিলের আইনজীবীর হাতে তথ্য তুলে দিতে নারাজ মার্কিন সরকার।

আর তা সামনে আসতেই কার্যত আশার আলো দেখছে নিখিল গুপ্তার পরিবার। খুব শীঘ্রই যাতে নিখিল ছাড়া পায় সেই প্রার্থনাই এখন পরিবারের। উল্লেখ্য একটি রিপোর্টে শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আর তা আমেরিকায় বসেই। ওই রিপোর্টে এমনই তথ্য দেন সে দেশের গোয়েন্দারা। আর ওই বিচ্ছিন্নতাবাদী নেই গুরুপতবন্ত সিং পান্নুন বলেই মনে করা হয়।
গোয়েন্দাদের এই রিপোর্ট সামনে আসার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। এমনকি এই বিষয়ে ভারতের কাছে উদ্বেগও জানায় আমেরিকা। আর এরপরেই শোনা যায় ঘটনায় নিখিল গুপ্তা বলে একজনকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন হয়ে গিয়েছে সে দেশের জেলে বন্দি রয়েছেন তিনি। মার্কিন সরকারি আইনজীবীদের দাবি, নিখিল ভারত সরকারের এক কর্মীর সঙ্গে জোট বেঁধে মার্কিন ও কানাডার দ্বৈত নাগরিক খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করে।
এই মামলা বর্তমান আমেরিকার আদালতে বিচারাধীন। সেই মামলায় মার্কিন গোয়েন্দাদের প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার মার্কিন গোয়েন্দারা এই বিষয়ে কি প্রমাণ আদালতে পেশ করে। অন্যদিকে পুরো বিষয়টির উপর রাখছে ভারত।












Click it and Unblock the Notifications