টিকা আগমণেও কাটছে না আতঙ্ক! করোনা আক্রান্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ

টিকা আগমণেও কাটছে না আতঙ্ক! করোনা আক্রান্ত ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ

ভ্যাকসিন আগমণেও কমচে না করোনা আতঙ্ক। গোটা বিশ্বজুড়েই এখনও অব্যহত করোনার চোখ রাঙানি। এদিকে সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বব্যাপী করোনার কবলে পড়েছেন একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। এমতাবস্থায় ট্রাম্প, বরিস জনশনের পর এবার করোনা আক্রান্ত হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪১ হাজার মানুষ। এদের মধ্যে ৫৯ হাজার ৩৬১ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

টিকা আগমণেও কাটছে না আতঙ্ক! করোনা আক্রান্ত ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ

এদিকে গত কয়েকদিন ধরেই নিজ শরীরে করোনার উপসর্গ দেখতে পান মাক্রোঁ। তারপর থেকেই গত কয়েকদিন ধরেই সকলের থেকে আলাদা থাকতেও শুরু করেন তিনি। অবশেষে তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ আসে বলে জানানো হয় প্রেসিডেন্টের দফতর থেকে। এখন থেকে আগামী ৭ দিনি তিনি পুরোপুরি আইসোলেশনে থাকবেন বলেও জানা যাচ্ছে। যদিও সেখান থেকেও তিনি জরুরী কাজকর্ম করবেন বলে ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন ৪২ বছরের ম্যাক্রোঁ।

এদিকে গত কয়েকদিন ফ্রান্সের যে সমস্ত কর্মকর্তা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তালিকায় রয়েছেন ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সও। তবে ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁও করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেই বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু জানানো হয়নি। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের একাধিক দেশের ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তার ফলে গোটা দেশেই বর্তমানে জারি থাকছে নাইট কারফিউ।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+