এবার মহামারি থেকে দূরে থাকা অ্যান্টার্টিকাতেও করোনার হানা, আক্রান্ত ৫৮ জন
অ্যান্টার্টিকাতেও করোনার হানা
প্রাণঘাতী এই মহামারি এবার বিশ্বের প্রত্যেক মহাদেশেই পৌঁছে গিয়েছে। চিলি কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করে বলা হয়েছে, অ্যান্টার্টিকার দুটি সামরিক ঘাঁটি বা নৌবাহিনীর মাল বহনের জাহাজ যেটি ওই মহাদেশে গিয়েছিল, তার ৫৮ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।

বার্নার্ডো ও’হিগিনস রিকেলমে করোনা টেস্ট
অ্যান্টার্টিকায় উপস্থিত অন্য কোনও দেশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আর কোনও করোনা কেসের কথা প্রকাশ করা হয়নি। সোমবার চিলির সেনা ঘোষণা করে জানান যে তাঁদের ৩৬ জন সদস্য করোনায় আক্রান্ত। বার্নার্ডো ও'হিগিনস রিকেলমে অ্যান্টার্কটিকার শিবিরে করোনা পজিটিভের পরীক্ষা হয়েছে এবং মঙ্গলবার চিলির বিওবিও প্রদেশের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন যে চিলির নৌবাহিনীর সার্জেন্ট আলদিয়ার সরবরাহ জাহাজের ২১ জন যাত্রী সংক্রমিত হয়েছে।

লাস এস্টেলাস গ্রামে আক্রান্ত ১
লাস এস্ট্রেলাস গ্রামে আরও একটি করোনা কেসের খবর পাওয়া গিয়েছে, যেখানে লেফটেন্যান্ট রডলফো মার্শ মার্টিন এয়ার ফোর্স ঘাঁটিতে কর্মরত বেসামরিক কর্মীরা বাস করেন বলে জানিয়েছে ম্যানগ্যালেনেস অঞ্চলের আঞ্চলিক স্বাস্থ্য সচিব এডুয়ার্ডো কাস্টিলো, যিনি চিলিয়ান অভিযানের তদারকির দায়িত্বে ছিলেন। তিনি আরও জানান, সার্জেন্টো অ্যালডিয়া জাহাজটি ওই গ্রামেই ছিল।

সামরিক গবেষণা কেন্দ্র ৩৬ জন আক্রান্ত
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক গবেষণা কেন্দ্রে ৩৬ জন সহ ওই গবেষণা কেন্দ্রে থাকা ২৬ সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত বাকি দশজন ওই গবেষণা কেন্দ্রের বেসামরিক সহকারী। এর আগে, ওই গবেষণা কেন্দ্রে মাল সরবরাহ কাজে নিয়োজিত একটি জাহাজে তিন জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হওয়ার পর সেখানকার সদস্যদের করোনা টেস্টের উদ্যোগ নেওয়া হয়। এরপর জাহাজের ২০৮ জন ক্রু সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জানা গিয়েছে এই জাহাজটি ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ট্রিনিটি উপদ্বীপে ছিল।

সাত মহাদেশই করোনা আক্রান্ত
অর্থাৎ পৃথিবীর সাত মহাদেশেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল। অন্যদিকে, চিলি করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications