জঙ্গি হাফিজ সঈদের সভায় যোগ প্যালেস্তাইন রাষ্ট্রদূতের, ক্ষোভ উগরে দিল ভারত

সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সভায় এবার উপস্থিত থাকতে দেখা গেল প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলিকে।

পাকিস্তানের বাসিন্দা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সভায় এবার উপস্থিত থাকতে দেখা গেল প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলিকে। পাকিস্তানে ফিলিস্তিনি দূতাবাসের প্রধানের জঙ্গির সভায় উপস্থিতি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষোভ উগরে দিয়েছে ভারত।

জঙ্গি হাফিজ সঈদের সভায় যোগ প্যালেস্তাইন রাষ্ট্রদূতের, ক্ষোভ উগরে দিল ভারত

কিছুদিন আগে জেরুসালেমে ইজরায়েলের রাজধানী স্থানান্তকরণের ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনায় প্রতিবাদ জানায় বিশ্বের বিভিন্ন দেশ। এর প্রতিবাদে পাকিস্তানে হাফিজ সঈদ একটি সভা করে শুক্রবার।

সেই সভাতেই ইজরায়েল বিরোধী শক্তি প্যালেস্তাইনের রাষ্ট্রদূত যোগ দিয়েছেন। সভাটি হয় রাওয়ালপিণ্ডিতে। একটি দেশের রাষ্ট্রদূত হয়ে কীভাবে রাষ্ট্রপুঞ্জ দ্বারা ঘোষিত জঙ্গির সঙ্গে মঞ্চ ভাগ করলেন প্যালেস্তাইনের রাষ্ট্রদূত, তা নিয়েই প্রশ্ন তুলেছে ভারত।

শুক্রবারে হাফিজ সঈদের সভার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসির উপরে চাপ তৈরি করা। যাতে ইসলামিক রাষ্ট্রগুলির সম্মেলনের আয়োজন করে জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হওয়া আটকানো যায়।

এই ঘটনাকে গম্ভীরভাবে বিশ্লেযণ করছে ভারত। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। ইতিমধ্যে প্যালেস্তাইন সরকারের সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

একদিকে যখন প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে ভারত রাষ্ট্রপুঞ্জে জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তার একদিনের মধ্যেই প্যালেস্তাইন রাষ্ট্রদূতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর পাশে দাঁড়িয়ে গলা ফাটানো যে ভারতের পক্ষে মানা সম্ভব নয়, তা বুঝিয়ে দিয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+