কাশ্মীরকে ভারতের অংশ বলে দেখিয়ে ফেললেন পাকিস্তানি সাংবাদিক! পরিণামে যা ঘটে গেল
কাশ্মীরকে ভারতের অংশ বলে দেখিয়ে ফেললেন পাকিস্তানি সাংবাদিক! পরিণামে যা ঘটে গেল
ন্যাশনাল টেলিভিশনে কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে একটি মানচিত্র জাতীয় টেলিভিশনে প্রকাশ করে পিটিভি। আর সেই কারণে পাকিস্তান টিভির ২ সাংবাদিককে চরম রোষের মুখে পড়তে হল।

ঘটনা ৬ জুনের। একপর ৮ জুন পাকিস্তানের সংসদে এই মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যায় পাকিস্তান সংসদের তরফে। এরপরই পাকিস্তানের তথ্য এ সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে যাঁরা কাশ্মীর নিয়ে এই মানচিত্র প্রকাশ করেছেন জাতীয় চ্যানেলে , সেই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এরপর কোপের খাঁড়া ১০ জুন পড়ে দুই সাংবাদিকের ওপর। মুহূর্তে তাঁদের কাজ থেকে বরখাস্ত করা হয়। এর আগে , পাকিস্তানের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী ও মানবাধিকার সংক্রান্ত মন্ত্রী সকলেই বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া র আর্জি জানান।












Click it and Unblock the Notifications