'ভারতের ওপর বিশ্বাস রাখছি না'! কেন এমন মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রীর? তাহলে কী যুদ্ধ বাঁধতে পারে? জানুন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, পাকিস্তান এখন হাই অ্যালার্টে রয়েছে। ভারতকে বিশ্বাস করা পাকিস্তানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ভারত সীমান্ত পেরিয়ে ফের পাকিস্তানকে আক্রমণ করতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সতর্ক করে জানিয়েছেন যে, উপমহাদেশীয় অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। এরকম পরিস্থিতির জন্য ইসলামাবাদ শঙ্কিত অবস্থায় আছে।

ভারতীয় সেনাপ্রধানের এখনকার মন্তব্যের দিকে ইঙ্গিত করে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ঠিক এমনই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, " এখন আমরা কোনও পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না, এবং কোনও অবস্থাতে ভারতের ওপর বিশ্বাসও রাখছি না। আমার মনে হয়, ভারতের সঙ্গে কোনও ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। সেটা সীমান্তে অনুপ্রবেশ হোক বা অন্য কোনো হামলা হোক। আমাদের অবশ্যই এখন সবসময় সতর্ক থাকতে হবে।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অপারেশন সিন্দুরকে '৮৮ ঘন্টার ট্রেলার' বলার কয়েকদিন পরই পাক প্রতিরক্ষামন্ত্রীর এসব কথা বললেন। খাজা আসিফ আরও বলেন যে, " সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাক।" তিনি অভিযোগ করেন, " আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই জায়গা।"
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দিন দিন আরও তিক্ত হয়ে যাচ্ছে। এরমধ্যেই আবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত উত্তেজনাও সৃষ্টি হয়েছে। সেই সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন যে, ভারত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক সেটা কখনই চায় না। তিনি আশঙ্কা করেন যে, পাকিস্তান এখন দুই দিক থেকেই হামলার শিকার হতে পারে। আফগানিস্তান ও পাকিস্তানের উত্তেজনার পেছনে ভারতের উসকানি রয়েছে।












Click it and Unblock the Notifications