ভারতীয় সেনার ওয়েবসাইটে সাইবার হানার পিছনে পাকিস্তান, অনুমান সেনার

শুক্রবার ভোর রাতে ভারতীয় সেনার ওয়েবসাইটে সাইবার হানার খবর পাওয়া যায়। এরপরই ভারতীয় নিরাপত্তা বাহিনীর সমস্ত দফতর ও আধিকারিকদের সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। ভারতীয় সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক মনে করছেন এর পিছনে পাকিস্তানের থাকতে পারে।

ভারতীয় সেনার ওয়েবসাইটে ওয়েবসাইটে পাক-সাইবার হানা


একটি বিবৃতিতে বলা হয়েছে কোনও ব্যক্তিগত মেলে আসা 'নোটিশ’ নামের কোনও অ্যাটাচমেন্ট এলে তার বিরুদ্ধে তত্ক্ষনাত ব্যবস্থা নিতে। সূত্রের খবর, ' ফাইল.এক্সএলএস নামে বর্তমানে একটি ফিসং মেল পাঠানো হচ্ছে প্রায় অনেক নিরাপত্তা আধিকারিকের কাছেই। তাতেই 'নোটিশ’ নামে ওই ওই অ্যাটাচমেন্টটি রয়েছে। ওই ইমেলটি প্রাভীনায়েক ডট ৫৯৮কে অ্যাট গভ ডট ইন নামের একটি মেল থেকে পাঠানো হয়েছে।”

সতর্কতাটিতে মেলের এই সমস্ত লিঙ্ক ও অ্যাটাচমেন্টকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বৱা হয়েছে, “ওই ইমেল আইডি থেকে কোনও মেল এলে ওই ইমেল অ্যাক্সেস করবেন না। এটি অবিলম্বে রিপোর্ট করুন বা মুছে ফেলনু।” সূত্রের খবর, সরকার বর্তমানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য একটি উপযুক্ত প্রতিরক্ষা সাইবার এজেন্সি তৈরি করারও পরিকল্পনা করেছে। যার আগামীতে সামরিক সাইবার-বিষয়গুলির উপর নজরদারি চালাবে। এই এজেন্সির প্রধান কাজই হবে চীন বা পাকিস্তানের মতো দেশগুলির বিদেশী হ্যাকারদের বিরুদ্ধে লড়াই করা।

সূ্ত্রের খবর, বর্তমানে একটি নতুন প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে যেখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থাগুলি ভারতীয় সামরিক আধিকারিকদের টার্গেট করতে বেশ কয়েকটি বিদেশী দেশকে ব্যবহার করছে। এই প্রসঙ্গে ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন এই হামলার পুছনে পাকিস্তান বা চীনে হাত চক্রান্ত রয়েছে বলে মনে হয় আমাদের। এই প্রসঙ্গে তিনি বলেন, “ বর্তমানে আমাদের সাইবার ইউনিটগুলির জন্য উচ্চ সতর্ক বার্তা জারি করা হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে এই ধরনের আক্রমণ অনেকাংশেই বেড়েছে।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+