ধর্ষিতাকে ফাঁসির সাজা শোনাল পঞ্চায়েত
পাঞ্জাব প্রদেশে ধর্ষিতা এক যুবতীকে ফাঁসির সাজা শোনাল পঞ্চায়েত। ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জেরে ধর্ষিতা যুবতীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।
এটা বোধহয় শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। সেদেশের পাঞ্জাব প্রদেশে ধর্ষিতা এক যুবতীকে ফাঁসির সাজা শোনাল পঞ্চায়েত। অভিযোগ, নিজের তুতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৯ বছর বয়সী এক যুবতীর। তবে একদিন সেই তুতো ভাই মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে।
এই নিয়ে অভিযোগ জানালে গ্রামে পঞ্চায়েত বসে। এবং ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জেরে ধর্ষিতা যুবতীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের রাজনপুরে।

ঘটনাটি জানার পরই গ্রাম থেকে পালিয়ে গিয়েছে শুমাইলা নামে নিগৃহীতা যুবতী। এবং পুলিশে অভিযোগ জানিয়েছেন। তুতো ভাই খলি আহমেদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলেও দাবি করেছে সে। শুমাইলার দাবি, বাড়িতে তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়।
এই ঘটনা পঞ্চায়েতে জানানো হলে, শুমাইলার কথা না শুনে উল্টে তাঁর উপরে দোষারোপ করা হয়। এই দেখে পালিয়ে গিয়ে পুলিশে অভিযোগ করেছেন নিগৃহীতা যুবতী। শুমাইলার পিতা হসনাইন জানিয়েছেন, তাঁর কোনও জোর করে পঞ্চায়েত জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications