আটারি সীমান্তে জন্মাল পুত্র সন্তান, সদ্যজাতর নাম রাখা হল 'বর্ডার'
আটারিতে বর্ডারের জন্ম
ওয়াঘা-আটারি বর্ডার বলতে প্রথমেই যে ছবি সামনে আসে তা হল ভারত ও পাকিস্তান সেনা বাহিনীর জমজমাট বিটিং রিট্রিট। তবে এবার সম্পূর্ণ অন্যরকম বিষয়ে সংবাদ শিরোনামে উঠে এল পাঞ্জাবে অবস্থিত ভারত ও পাকিস্তানের এই সীমান্তের নাম। আটারি বর্ডারে জন্ম নিল আর এক বর্ডার। কিন্তু কি ভাবে?

আটারিতে বর্ডারের জন্ম
অভিষেক বচ্চন-করিনা অভিনীত জে পি দত্তের ফিল্ম 'রিফিউজি'র কথা মনে আছে? কেমন ভাবে ভারত-পাক সীমান্তে করিনার সন্তানের জন্ম হয়েছিল! আর এবার সেলুলয়েডের সেই গল্পের ছবি ফুটে উঠল বাস্তবের মাটিতে। গত ২ ডিসেম্বর পাকিস্তানের নাগরিক বলম রামের স্ত্রী নিম্বু বাঈয়ের প্রসব যন্ত্রণা শুরু হয়। তৎক্ষণাৎ আশেপাশের পাঞ্জাবি গ্রাম থেকে বেশ কয়েকজন মহিলা ছুটে আসেন নিম্বু বাঈকে সাহায্য করতে। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন নিম্বু বাঈ। আটারি বর্ডারে জন্ম নেওয়া নিজেদের সদ্যজাত পুত্র সন্তানের নাম সেই জন্য 'বর্ডার'ই রেখে দিলেন বলম ও নিম্বু।

সীমান্তে জন্ম কেন?
এখন প্রশ্ন আসছে গোটা দেশ থাকতে শেষে সীমান্তে কেন জন্ম দিতে হল নিম্বু বাঈকে! বলম রাম জানিয়েছেন তিনি তাঁর স্ত্রী ও সেইসঙ্গে আরও ৯৮ জন পাকিস্তানের নাগরিক আটকে আছেন আটারি বর্ডারে। তীর্থ ভ্রমণ ও নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে লক ডাউনের আগেই তাঁরা এসেছিলেন এদেশে। কিন্তু এর পর লক ডাউন শুরু হয়ে যায়। পাশাপাশি তাঁদের সঙ্গে আনা নথিপত্রে কিছু ভুল থাকায় আটারি বর্ডারেই অস্থায়ী তাঁবুতে গত ৭১ দিন ধরে রয়েছেন তাঁরা। ফলে প্রসূতি নিম্বু বাঈ সীমান্তেই সন্তান জন্ম দিলেন।

আটকে আছেন আরও ৯৮ জন
বলম রামের সঙ্গে একই তাঁবুতে রয়েছেন লাগ্যা রাম। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে ভারতে আসেন। কিন্তু লক ডাউনের জন্য পাকিস্তান ফিরতে পারেননি। যোধপুরে গত বছর অর্থাৎ ২০২০ তে তাঁর সন্তান জন্ম নেয়। তিনি তার নাম রেখেছেন ভারত। মোহন সুন্দর দাস জানালেন তাঁরা অস্থায়ী তাঁবুতে কষ্ট করে রয়েছেন। সেইসঙ্গে তাঁর বিনীত অনুরোধ যাতে তাঁদের নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আটকে থাকা পাকিস্তানী নাগরিকরা সে দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা। রহিম ইয়ার খান, রজন পোর জানালেন পাক-সেনারা তাঁদের সিমান্ত পাড় করতে দিচ্ছে না।
মূলত আশেপাশের গ্রামে বসবাসকারী পরিবারগুলি আটারি বর্ডারে আটকে থাকা পাক-নাগরিকদের জন্য তিনবেলার খাবার ও প্রয়োজনীয় পথ্য সামগ্রি দিয়ে সাহায্য করছেন বলে খবর।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications