বেতন চাওয়ায় ১৩ বছরের কিশোরের হাত কেটে নিলেন 'মালকিন'
মাসের শেষে বেতন চাওয়ায় এক ১৩ বছরের কিশোরের হাত কেটে নিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। খাবার কাটার ছুরি দিয়ে কিশোরের হাত কেটে নেওয়া হয়েছে।
মাসের শেষে বেতন চাওয়ায় এক ১৩ বছরের কিশোরের হাত কেটে নিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। খাবার কাটার ছুরি দিয়ে কিশোরের হাত কেটে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পাঞ্জাব প্রদেশের সফদরাবাদের শফকত বিবির বাড়িতে কাজ করত ইরফান। মাসিক তিন হাজার টাকার বিনিময়ে সে কাজ করত। তবে গত সপ্তাহে বেতনের টাকা চাইলে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শফকত বিবি।

ইরফানের মা জন্নত বিবির অভিযোগ, এরপরই বেতন চাওয়ার উচিত শিক্ষা দিতে তাঁর ছেলের হাত কেটে নেওয়া হয়েছে। সেইসময়ে বাড়ির গবাদি পশুকে খাবার দেওয়ার কথা ছিল ইরফানের। কেন তা না করে বেতন চেয়েছে সে সেই অভিযোগে তাকে শাস্তি দিয়েছেন শফকত বিবি।
লাহোর থেকে ৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটলে আহত কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সুবিচার চেয়ে ইরফানের মা জন্নত আদালতের দ্বারস্থ হলে পুলিশকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনা জানার পর পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। যারা এই কাণ্ড ঘটিয়েছেন, তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications