প্রধানমন্ত্রী মোদী খুন হবেন! কে করলেন এই ভবিষ্যৎ-বাণী
পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জেইউডির এক নেতা বলেছেন প্রধানমন্ত্রী মোদীকে খুন করা হবে এবং ভারত ধ্বংস হবে।
একেবারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিলেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়া বা জেইউডির এক নেতা মৌলানা বশির আহমেদ খাকি। বললেন ভারতকে ধ্বংস করার কথা। রমজান মাসেই আহ্বান জানালেন জিহাদের। এই জেইউডি-র প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ-ই মুম্বই হামলার মূল চক্রী।

শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার রাওয়ালকোটের এক মসজিদে মুসল্লিরা নামাজ আদায়ের পর, ধর্মোপদেশ দেওয়ার নামে তাদের সামনে এই বিষাক্ত ভাষণ দেন খাকি। তিনি বলেন, 'ভারত ও আমেরিকায় ইসলামের ধ্বজা উড়বে। মোদীকে খতম করা হবে। আরও আরও শহিদের বলিদানে ধ্বংস হবে ভারত ও ইসরাইল।' রমজান মাসেই জিহাদেরও ডাক দেন এই মৌলানা। তাঁর মতে জিহাদ ও হত্যালীলা চালানো জন্য রমজান আদর্শ মাস। কারণ এই মাসে যাঁরা শহিদ হন তাদের জন্য জন্নত বা স্বর্গের দরজা খোলা থাকে। এজন্য উপস্থিত জনতার কাছে নিজেদের সন্তানদের জিহাদি হওয়ার পথে এগিয়ে দিতে আহ্বান জানান খাকি। তিনি বলেন, 'জেইউডি ক্যাডাররা কাশ্মীরে জিহাদ ঘোষণা করেছে। ভারতীয় বাহিনীর সঙ্গে জোর লড়াই হচ্ছে। তারা কাশ্মীরে জিহাদ করছে কাশ্মীরের মুক্তি ও ভারতের ধ্বংসের জন্য। কাফের-দের বিরুদ্ধে জিহাদের পতাকা তুলে ধরার জন্য আমি উপস্থিত জনতাকে আহ্বান জানাচ্ছি। তাদের বলব এই রমজান মাসে জেইউডির হাতে মুজাহীদিনদের জন্য যতটা করে পারেন গম, রেশন, টাকা তুলে দিন। মহিলাদের বলব তাঁরা টাকা দিন, সঙ্গে দিন আপনাদের সন্তানদের।'
জেইউডি আরেক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার প্রকাশ্য সংগঠন ছিল। লস্কর যোগ প্রমাণিত হওয়ার পর এই সংগঠনটিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাফিজ সঈদ-সহ একাধিক নেতাকে গৃহবন্দীও করা হয়েছিল। এবছর আমেরিকা তাদের জঙ্গি তালিকায় হাফিজ সঈদ ও জেইউডির নাম অন্তর্ভূক্ত করেছে। হাফিজের মাথার দাম হিসেবে ১০ মিলিয়ন ডলার বা ১ কোটি টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য এই প্রথম নয়, আগেও হত্যার হুমকি পেয়েছেন। এ বছরের মে মাসেই তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী। তাঁকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গুজরাত অ্যান্টি টেররিজম স্কোয়াড সেই চক্রান্ত ভেস্তে দেয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications