জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়ালেন পাকিস্তানি ছাত্ররা
জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়ালেন পাকিস্তানি ছাত্ররা
জেএনইউ-র ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাল পাকিস্তানি ছাত্ররা। জেএনইউ-র ছাত্রদের উপর নারকীয় হামলার তীব্র নিন্দা করেছে তারা। যাঁরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে তাঁদের পাশে আছি বলে জনিয়েছে পাকিস্তানি ছাত্ররা।

পাকিস্তানি প্রোগ্রেসিফ স্টুডেন্ট কালেকটিভের পক্ষ থেকে জেএনইউর ছাত্রদের সমর্থনে বিবৃতি জারি করা হয়েছে। দুই দেশের ছাত্ররা দমন, পীড়নের শিকার হচ্ছেন। ছাত্রদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। দুই দেশেই ছাত্রদের উপর হামলা বাড়ছে বলে সংগঠনের তরফে বলা হয়েছে। সেকারণেই তাঁরা জেএনইউ-র ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেন।
পাঞ্জাব প্রদেশের লাহোর প্রেস ক্লাবে ছাত্ররা সমবেত হয়ে জেএনইউ এবং পাকিস্তানের ছাত্রদের উপর নির্যাতন বন্ধ করার স্লোগান তোলেন। ছাত্রদের বিরুদ্ধে করা সব পুলিসি অভিযোগ ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ সীমান্তের দুই পারেই একই ভাবে অত্যাচারের শিকার হচ্ছে ছাত্ররা। এই অত্যাচারের বিরুদ্ধে দুই দেশের ছাত্রদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications