পাকিস্তানে নির্মমতার শিকার ধর্মীয় সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জে ফাঁস সেদেশের মানবাধিকার কর্মীর
পাকিস্তান ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নানা মতামত প্রকাশ করে।
পাকিস্তান ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নানা মতামত প্রকাশ করে। এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এমনই দাবি সারা বিশ্বের কাছে পেশ করে আসছে পাকিস্তান। অথচ ঘটনা হল, ইমরান খানের দেশে সংখ্যালঘুদের যে কী মারাত্মক অবস্থা তা এবার সারা বিশ্বের সামনে ফাঁস করে দিলেন এক পাকিস্তানি মানবাধিকার সংগঠনের প্রধান।

তিনি নাভেদ ওয়াল্টার। জানিয়েছেন, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উপযুক্ত পরিবেশ নেই সেদেশে। ধর্মের নামে মানুষকে সাজা দেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে পাকিস্তানের এই এনজিও কর্মকর্তা জানিয়েছেন, সংখ্যালঘুদের নিয়ে দ্বৈত মনোভাব প্রকাশ করে সেদেশের সরকার। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে তাদের যেতে হয়।
তাঁর কথায়, পাকিস্তানে সমাজের একটা বিরাট সংখ্যক মানুষ প্রান্তিক হয়ে যাচ্ছেন। পাকিস্তানে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার করা হয়। পাকিস্তানের এনজিও হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান এর প্রধান এই ব্যক্তি। ১৯৯৪ সাল থেকে তিনি মানবাধিকার তথা সংখ্যালঘুদের অধিকার নিয়ে লড়াই করছেন।
নাভেদের মুখে এই ঘটনা শোনার পরই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইংল্যান্ড এবং কানাডার মতো দেশ পাকিস্তানকে কার্যত ভর্ৎসনা করেছে। এর ফলে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ইমরান খানের দেশ পাকিস্তানের মুখ পুড়ল বলেই মনে করা হচ্ছে।
ইমরান খান কাশ্মীরের সমস্যা নিয়ে ভারতকে সমালোচনা করে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছেন। সেখানে তাঁরই দেশের নাগরিক সেদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলে ইমরান খানের মিথ্যাচারের পর্দাফাঁস করল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।












Click it and Unblock the Notifications