ওম পুরীকে খুন করেছে মোদী, অজিত ডোভাল, বলছে পাকিস্তান!
বিশিষ্ট অভিনেতা ওম পুরীর মৃত্যুর ঘটনাকে একেবারে অন্যস্তরে নিয়ে যেতে চাইছে পাকিস্তান মিডিয়া। পাক মিডিয়ার দাবি, স্বাভাবিক মৃত্যু নয়, বরং ওম পুরীকে খুন করেছেন নরেন্দ্রী মোদী ও অজিত ডোভাল
বিশিষ্ট অভিনেতা ওম পুরীর মৃত্যুতে সিনেমা মহলে শোকের ছায়া পড়েছিল। কিন্তু দেখেশুনে মনে হচ্ছে বিশিষ্ঠ এই অভিনেতার মৃত্যুর ঘটনাকে একেবারে অন্যস্তরে নিয়ে যেতে চাইছে পাকিস্তান মিডিয়া।
৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা ওম পুরীর। কিন্তু পাক মিডিয়ার দাবি, স্বাভাবিক মৃত্যু নয়, বরং ওম পুরীকে খুন করা হয়েছে। তাও কে খুন করেছে? খুন করেছে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাস্যকর এই দাবি করা হয়েছে পাকিস্তানের বোল টিভির একটি অনুষ্ঠান আইসা নেহি চলেগা-য়। পাক মিডিয়ার তরফে এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আমির লিয়াকত। দুই 'র' এজেন্ট রাজেশ ও কলবীরকে অভিনেতার খুনের জন্য দায়ী করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, শিবসেনা, আরএসএস এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর এই দুই র এজেন্টকে ওম পুরীকে নজরে রাখার নির্দেশ দিয়েছিলেন। এরপর নাকি তাদেরকে নির্দেশ দেওয়া হয় অভিনেতার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করার।
শুধু তাই নয়, বলা হয়, শহীদ বিএসএফ জওয়ান নীতির যাদবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই তাঁকে একঘরে করে দেওয়া হয়। চ্যানেল নিজের সপক্ষে যুক্তি সাজাতে সাংবাদিক অর্ণব গোস্বামীর সঙ্গে ওম পুরীর একটি সাক্ষাৎকারের ফুটেজও দেখানো হয় এহং বলা হয়, এটাই প্রমাণ নিজের দেশেউ কোনও সম্মান দেওয়া হয় না ওম পুরীকে।
এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, দেব ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন ওম পুরী এবং ২০০২ সালের দাঙ্গা থেকে মুসলিমদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তার জন্যও তাঁকে মরতে হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications