পাকিস্তানে মোদীর কট্টর বিরোধী ইমরান সরকারের মন্ত্রীকে ডিম নিয়ে তাড়া বিক্ষোভকারীদের! তারপর যা ঘটল

ফের একবার খবরে পাকিস্তানি মন্ত্রী শেখ রশিদ আহমেদ। সেদেশের রেলমন্ত্রী বহুবারই বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘিরে খবরে এসেছেন এর আগে।

ফের একবার খবরে পাকিস্তানি মন্ত্রী শেখ রশিদ আহমেদ। সেদেশের রেলমন্ত্রী বহুবারই বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘিরে খবরে এসেছেন এর আগে। এবার তাঁকে ডিম ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তা তোলপাড় ফেলে দেয় পাকিস্তানি মিডিয়ায়। নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক পাকিস্তানি এই রেলমন্ত্রীর সঙ্গে কী ঘটেছে দেখে নেওয়া যাক।

মোদী 'মুসোলিনী হিটলার'

ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তুমুল তোপ দাগলেন পাকিস্তানি রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি বলেন, কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকাটা এখন পাকিস্তানিদের দায়িত্ব। তিনি অভিযোগ করেন যে ,'মোদী মুসলিনি হিটলার' ভারতের মুসলিমদের জন্য খারাপ সময় নিয়ে আসছেন।

বিতর্ক ও শেখ রশিদ এবং যুদ্ধের আহ্বান

বিতর্ক ও শেখ রশিদ এবং যুদ্ধের আহ্বান

ভারত পাকিস্তান সম্পর্ক যখন এবছরের শুরুস থেকেই তলানিতে, তখন থেকেই খবরে শেখ রশিদ। পাকিস্তানের তরফে তিনি বলেছিলেন, পাকিস্তান এমন পদক্ষেপ নেবে যাতে ভারতের মন্দিরে ঘণ্টাধ্বনি বন্ধ হয়ে যায়। এরপর একাধিক হাস্যকর বিতর্কেও তাঁর নাম উঠে আসে। একটা সময় তিনি বলেন যে করাচি থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত ট্রেন চালানো হবে। যা ঘিরেও কম বিতর্ক হয়নি। এরপর ঘটে যায় ডিম-কাণ্ড।

ট্রেনে ডিম নিক্ষেপে উদ্যত বিক্ষোভকারীরা

ট্রেনে ডিম নিক্ষেপে উদ্যত বিক্ষোভকারীরা

এদিকে, খোদ পাকিস্তানের বুকে পাকিস্তানিদের হাতেই নিগৃহীত হতে যাচ্ছিলেন সেদেশের রেলমন্ত্রী শেখ রশিদ। তিনি সেখানের শারগোদা রেলস্টেশনে ট্রেন সফরে ছিলেন। আর ট্রেন সফরে মন্ত্রী রয়েছেন শুনেই সরকার বিরোধী আওয়ামি লিগের সদস্যরা। ট্রেনে যে বগিতে রশিদ ছিলেন সেই বগি লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। যদিও তাতে সমস্যায় পড়েননি মন্ত্রী। নিছক রাজনৈতিক কারণে এমন প্রতিবাদ বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+