ফের মিথ্যা বলে শেষে ধরা পড়ল পাকিস্তান, ফের বিশ্বের দরবারে ইমরানের মাথা হেঁট
একদিকে ইমরান খান ভদ্রতার মুখোশ পড়ে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে পাক প্রশাসন মিথ্যা গুজব রটাচ্ছে।
একদিকে ইমরান খান ভদ্রতার মুখোশ পড়ে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে পাক প্রশাসন মিথ্যা গুজব রটাচ্ছে। এদিন যেমন সকাল থেকে পাকিস্তান দাবি করে এসেছে দুটি ভারতীয় বায়ুসেনা বিমানকে টেনে নামিয়েছে পাক সেনা। দুজন ভারতীয় বায়ুসেনা পাইলটকে নিজেদের হেফাজতে রেখেছে।

তবে বিকেল হতে না হতেই বাধ্য হয়ে পাকিস্তানকে স্বীকার করে নিতে হল যে দুটি ভারতীয় বিমানকে তারা টেনে নামাতে পারেনি। একজন মাত্র বায়ুসেনা পাইলটকে নিজেদের হেফাজতে রাখতে পেরেছে ইমরান খানের পাকিস্তান।
পাক মেজর জেনারেল আসিফ ঘাফুর টুইট করে শেষে জানিয়েছেন, একজন মাত্র পাইলট পাক সেনার হেফাজতে রয়েছে। পাশাপাশি বলেছেন, সেনা রীতি মেনেই ভারতীয় পাইলটকে রাখা হয়েছে।
এর আগে ভারতের বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে। পাকিস্তান যে দাবিগুলি করেছে তা নিয়ে ভারত সরকার জানায়, ভারতীয় বায়ুসেনার এক অফিসার নিখোঁজ রয়েছেন। কাশ্মীর সীমান্তে ভেঙে পড়েছে একটি ভারতীয় বিমানও। এখন দেখা যাচ্ছে সেই একমাত্র বায়ুসেনা আধিকারিক পাকিস্তানে রয়েছেন। আর বাকী যা পাকিস্তান বলেছে তা সর্বৈব মিথ্যা।












Click it and Unblock the Notifications