পাকিস্তান সরকারের ট্রেনিং পেয়ে শ'য়ে শ'য়ে জঙ্গি অপেক্ষায় সীমান্তের ওপারে, গোপন রিপোর্ট ঘিরে হইচই

সীমান্তের ওপারে ৩৮৬জন জঙ্গির একটি বিশাল দল অপেক্ষায় রয়েছে। এদের প্রশিক্ষণ দিয়েছে খোদ পাকিস্তানি সেনা ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই।

সীমান্তের ওপারে ৩৮৬জন জঙ্গির একটি বিশাল দল অপেক্ষায় রয়েছে। এদের প্রশিক্ষণ দিয়েছে খোদ পাকিস্তানি সেনা ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই। পাক অধীকৃত কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে জঙ্গিরা। এমনই গোপন ইন্টেলিজেন্স রিপোর্ট ঘিরে হইচই শুরু হয়েছে।

পাকিস্তানের ট্রেনিং পেয়ে শ'য়ে শ'য়ে জঙ্গি অপেক্ষায় সীমান্তে

পাক অধীকৃত কাশ্মীরে মোট ১৩টি লঞ্চ প্যাডে জঙ্গিরা অবস্থান করছে। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি পাকিস্তানি সেনা ও আইএসআইয়ের যৌথ বৈঠকে জঙ্গিদের প্রশিক্ষণ, অস্ত্র জোগান দেওয়া ও সীমান্ত পার করতে সাহায্য করার কথা আলোচনা হয়।

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী জঙ্গিরা কেল, সরদি, দুদনিয়াল, আতমুকাম, জুরা, লিপা, পাচিবান, ফরওয়ার্ড কাহুতা, কোটলি, খুইরাট্টা, মন্ধার, নিকাইল, চমনকোট ও জানকোটে এলাকায় লঞ্চপ্যাডে অবস্থান করছে।

জঙ্গি অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, আমাদের সেনা পাকিস্তানের সমস্ত চাল ভেস্তে দেবে। নিজেদের নোংরা চালে পাকিস্তান কোনওদিনও সফল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+