ইমরানের বৃক্ষরোপণের বার্তা উড়িয়ে পাকিস্তানে দেদার গাছ উপড়ালো কেন জনতা! ব্যাখ্যায় তাজ্জব নেট দুনিয়া
ইমরানের বৃক্ষরোপণের বার্তা উড়িয়ে পাকিস্তানে দেদার গাছ উপড়ানো হল কেন! ব্যাখ্যায় তাজ্জব নেট দুনিয়া
এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানে কয়েকজন মানুষ এক বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে যাচ্ছেন দেদার । এমন আজব ঘটনা একটি ভিডিওর হাত ধরে প্রকাশ্য়ে এসেছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি একটি বিস্তীর্ণ ভূভাগে একের পর এক গাঠের চারা উপড়ে যাচ্ছেন। আর সম্পূর্ণ উদ্যমে তাঁরা তাই করছেন। যা দেখে সোশ্যাল মিডিয়া তাজ্জব!

কী দাবি ব্যক্তিদের?
ভিডিওটি পোস্ট করে সেখানে এক ব্যক্ত ব্যখ্যা করেছেন, যাঁরা গাছ ওপড়াচ্ছেন, তাঁদের দাবি গাছ লাগানো ইসলাম বিরোধী তাই তাঁরা গাছ উপডজে নিচ্ছেন। যদিও পাকিস্তানের সামা টিভির দাবি , সরকারের বিরোধিতা করে এই মানুষজন এমনভাবে গাছ ওপড়াচ্ছেন। ইমরান সরকার গোটা দেশে অনৈতিকভাবে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে গাছ মারার পথে হেঁটেছেন এঁরা।

কতগুলি গাছ মরেছে?
জানা গিয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় ৬ হাজার গাঠের চারা একদিনে তুলে উপড়ে দেন এই প্রতিবাদীরা। যে ঘটনায় অবাক হয়েছে সোশ্যাল মিডিয়া।
|
পাকিস্তান ও পরিবেশ
পাকিস্তান বিশ্বের ১০ টি এমন দেশের মধ্যে রয়েছে, যারা আবহাওয়ার পরিবর্তন ঘিরে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। যার জন্য ইমরান সরকার সেদেশে ৩.৫ মিলিয়ন গাছ পোঁতার উদ্যোগ নেন। আর ইমরানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে সেদেশের মানু। গাছগুলিকে উপড়ে দিলেন। যার প্রমাণ এই ভিডিও।












Click it and Unblock the Notifications