ভারত ফের হামলা চালাবে, নিজেদের সংবাদমাধ্যমের রিপোর্টে 'আত্মারাম খাঁচা' পাকিস্তানের
এখনও পাকিস্তানি সংবাদমাধ্যম যুদ্ধের জিগির জাগিয়ে রেখেছে। তা তাদের মিথ্যা সংবাদ পরিবেশন দেখলেই আন্দাজ করা যায়।
ভারত-পাকিস্তান সমস্যা বোধহয় থামার নয়। সীমান্তে টেনশন কমলে কূটনৈতিক লড়াই শুরু হয়ে যায়। তা থামার লক্ষণ দেখা দিলে সংবাদমাধ্যমের লড়াই শুরু হয়ে যায়। পুলওয়ামার হামলার পর বিভিন্ন সময়ে এমনটাই দেখা গিয়েছে। এখনও পাকিস্তানি সংবাদমাধ্যম যুদ্ধের জিগির জাগিয়ে রেখেছে। তা তাদের মিথ্যা সংবাদ পরিবেশন দেখলেই আন্দাজ করা যায়।

পাকিস্তানের ডন সংবাদপত্র দাবি করেছে, বালাকোটে হামলার পরে পাকিস্তান ভারতীয় বায়ু সীমানায় ঢুকে পড়ার পর ফের একবার ভারত হামলা চালাতে তৈরি হচ্ছে। এবার রাজস্থানের দিক থেকে হামলা চালানো হবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের পাশে রয়েছে ইজরায়েল। সেই ভরসাতেই ভারত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
এই রিপোর্ট পেশ হয়েছে মঙ্গলবার। যেদিন পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে যে ভারতীয় সাবমেরিন তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। পরে হুঁশিয়ারির জেরে পালিয়ে গিয়েছে। তারপর এবার সংবাদমাধ্যমে রাজস্থানের সেনা ঘাঁটি থেকে হামলার খবর প্রকাশিত হয়েছে পাক সংবাদমাধ্যমে।
এর আগে এক ইতালীয় সাংবাদিক জানিয়েছেন, বালাকোটে হামলার পর পাকিস্তানি সেনা বিমানে করে জঙ্গিদের দেহ সরিয়েছে। যদিও পাকিস্তান সরকার হামলায় কোনও জঙ্গি মারা গিয়েছে বলেও অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications