করোনা লকডাউনে ইমরান প্রশাসনের অমানবিক চেহারা! ত্রাণ থেকে ব্রাত্য হিন্দুরা

করোনা ভাইরাস প্রকোপে জর্জরিত সারা বিশ্ব। ব্যতিক্রম নয় পাকিস্তানও। তবে বাকি বিশ্ব থেকে যে তারা কতটা আলাদা ও কটা অমানবিক, তাই উঠে এল সাম্প্রতিক প্রকাশিত এক খবরে। করোনা লকডাউনে প্রায় বিশ্বের বেশির ভাগ এলাকা। এই পরিস্থিতিতে মানুষের কাছে খাদ্যসামগ্রী ও রেশন পৌঁছে দিচ্ছে সরকার। এরই মধ্যে পাকিস্তানে বঞ্চিত করা হল এক শ্রেণীর মানুষকে।

পাকিস্তানে করোনা সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে

পাকিস্তানে করোনা সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে

প্রসঙ্গত, পাকিস্তানে করোনা সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে। এহেন পরিস্থিতিতে সেখানে বসবাসকারী হিন্দুদের রেশন না দিয়ে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাঁদের। বাধ্য হয়ে পাকিস্তানের একজন সমাজসেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন। রাজস্থান হয়ে পাকিস্তানের সিন্ধুপ্রদেশে ত্রাণ পাঠানোর আরজি জানিয়েছেন।

করোনা রুখতে পাকিস্তানে লকডাউন

করোনা রুখতে পাকিস্তানে লকডাউন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ রুখতে সিন্ধুপ্রদেশে লকডাউন জারি করেছে ইমরান খানের সরকার। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রচুর মানুষ। তাই সরকারের তরফে ত্রাণ বিলি করা হচ্ছিল। করাচিতেও হচ্ছিল ত্রাণবিলি। সেই রেশন নিতে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। কিন্তু, যারা বিলি করছিল তাদের তরফে জানান হয় এই রেশন সামগ্রী হিন্দুদের দেওয়া হবে না।

পাকিস্তানে আক্রান্ত ২০৪২

পাকিস্তানে আক্রান্ত ২০৪২

এখনও পর্যন্ত পাকিস্তানে আক্রান্ত ২০৪২। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৬ জন। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে করোনা ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।

পাকিস্তানে করোনা আক্রান্তদের পিওকে-তে নিয়ে যাওয়া হচ্ছে

পাকিস্তানে করোনা আক্রান্তদের পিওকে-তে নিয়ে যাওয়া হচ্ছে

এদিকে পাকিস্তানে করোনা আক্রান্তদের পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে আক্রান্ত হওয়া রোগীদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে পিওকে ও গিলগিটে। সেখানে এদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে এতে চটেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিটের বাসিন্দারা। তাদের বক্তব্য, তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+