পাক সেনাপ্রধানের উপস্থিতিতেই লর্ডসের বাইরে স্বাধীন বালোচের দাবি, পোস্টার ছিঁড়ে প্রতিবাদ

বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের সময় ঘটল ছন্দপতন। লর্ডসের মাঠের বাইরে বালোচের দাবিতে সোচ্চার হলেন আন্দোলনকারীরা।

বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের সময় ঘটল ছন্দপতন। লর্ডসের মাঠের বাইরে বালোচের দাবিতে সোচ্চার হলেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য এদিন লর্ডসের মাঠে খেলা দেখতে এসেছিলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল বাজওয়া।

পাক সেনাপ্রধানের উপস্থিতিতেই লর্ডসের বাইরে স্বাধীন বালোচের দাবি, পোস্টার ছিঁড়ে প্রতিবাদ

সেই সুযোগ হাতছাড়া করতে চাননি বালোচিস্তানের স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীরা। এর আগেও লন্ডনের মাটিতে বহুবার স্বাধীন বালোচের দাবিতে সরব হয়েছেন সেখানে বসবাসকারী বালোচের বাসিন্দারা। কিন্তু এবার ছিল সুবর্ণ সুযোগ।

পাক সেনা প্রধানের উপস্থিতিতে ওয়ার্ল্ডকাপের মতো একটি আন্তর্জাকি মঞ্চে বলোচের স্বাধীনতার দাবিতে যদি সরব হওয়া যায় তাহলে বার্তা অনেকদূর পৌঁছে গিয়েছে। স্বাধীন বালোচের দাবিতে পোস্টার লিখে সরব হলেন তাঁরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা গিয়েছে সেখানে উপস্থিত পাকিস্তানি সমর্থকরা স্বাধীন বালোচের দাবিতে লেখা একাধিক পোস্টার ছিঁড়ে ফেলছেন। ঘটনাটিকে যে তাঁরা পছন্দ করছেন না সেটা বুঝিয়ে দিয়েছেন।

২০১৭ সাল থেকে লন্ডন এবং ইউরোপের বিভিন্ন এলাকায় বালোচের স্বাধীনতার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চলে আসছে। যা নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করেছে ইসলামাবাদ। লন্ডনের রাস্তায় একাধিক বিজ্ঞাপন হোর্ডিং এবং ট্যাক্সিতে স্বাধীন বালোচের দাবিতে পোস্টার পড়েছে। যা নিয়ে একাধিকবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছ ইসলামাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+