পাক অফিসারের হাত সাফাইয়ের কীর্তি ক্যামেরাবন্দি! দেখুন টাকার ব্যাগ চুরির ভিডিও
আন্তর্জাতিক আঙিনায় এবার হাসির খোরাক হয়ে উঠল পাকিস্তান। এক পাকিস্তানি অফিসারের হাত সাফাইয়ের কীর্তি ধরা পড়ে গেল সিসিটিভি ক্যামেরায়।
আন্তর্জাতিক আঙিনায় এবার হাসির খোরাক হয়ে উঠল পাকিস্তান। এক পাকিস্তানি অফিসারের হাত সাফাইয়ের কীর্তি ধরা পড়ে গেল সিসিটিভি ক্যামেরায়। কুয়েতের এক অফিসারের ওয়ালেট চুরি করতে দেখা যায় তাঁকে।

বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছয় কুয়েতের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন কুয়েতের প্রথম সারির বহু অফিসার। কুয়েতের অফিসারদের সঙ্গে এক আলোচনাচক্রে যোগ দেন পাকিস্তানি অফিসাররাও। বৈঠক শেষে কুয়েতের এক অফিসারের টাকার ওয়ালেটটি পড়েছিল টেবিলে। আর সেটিকেই সযত্নে হাতিয়ে নিতে দেখা যায় পাকিস্তানের সরকারী অফিসারকে। পাক অফিসারের এই কীর্তি ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়।
Grade 20 GoP officer stealing a Kuwaiti official's wallet - the official was part of a visiting delegation which had come to meet the PM pic.twitter.com/axODYL3SaZ
— omar r quraishi (@omar_quraishi) September 28, 2018
এদিকে, কুয়েতের তরফে জানানো হয়, তাঁদের এক প্রতিনিধির ওয়ালেট খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ শুরু হয়। পাকিস্তানের অর্থমন্ত্রকের বিল্ডিং তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। কারণ সেখানেই বসেছিল আলোচনাচক্র। এরপর সিসিটিভি ফুটেজ থেকে সত্যিটা ধরা পড়ে। আর ফের একবার আন্তর্জাতিক মহলের কাছে অপদস্ত হতে বাধ্য হয় পাকিস্তান।












Click it and Unblock the Notifications