ইমরান খানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র পাকিস্তানে! বিরোধী দলের সঙ্গে গোপন বৈঠকে সেনা-আইএসআই

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামেদ সম্প্রতি সেদেশের বিরোধী দলগুলির প্রধান নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বলে খবর পাওয়া গিয়েছে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে। যেই ইমরান খানের সরকারকে গদিতে বসাতে উৎসুক ছিল সেদেশের সেনা, সেই ইমরানের উপর কি তবে মোহভঙ্গ হল তাদের। আর তাই গদি উল্টোতে গোপন আতাঁত শুরু হয়েছে সেদেশে।

ইমরানকে হঠাতে পাকিস্তানে বিরোধীদের জোট

ইমরানকে হঠাতে পাকিস্তানে বিরোধীদের জোট

ইমরানকে হঠাতে পাকিস্তানের বিরোধী দলগুলিকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন এক জোট। পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম নামক ওই জোটে সামিল হয়েছেন সেদেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আগামী ৪ মাস ধরে তিন পর্যায়ে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা।

জোট গঠনের পিছনে কি হাত রয়েছে সেনার?

জোট গঠনের পিছনে কি হাত রয়েছে সেনার?

এই জোট গঠণের পিছনে কি হাত রয়েছে সেনার! গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই এমন জল্পনা তৈরি হয়েছে। এবং পাকিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তাপূর্ণ আবহাওয়ার জেরে সেই জল্পনা কেউ উড়িয়েও দিতে পারছে না। এদিকে জানা গিয়েছে, নতুন এই জোট আগামী মাস থেকে দেশব্যাপী জনসভা করবে। আর ডিসেম্বর মাস জুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ।

দীর্ঘ আন্দোলোনের রূপরেখা

দীর্ঘ আন্দোলোনের রূপরেখা

এছাড়াও নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারিতে ইসলামাবাদ অভিযানের ডাক দিয়েছে তারা। জোটে অংশ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির সভাপতি শাহবাজ শরিফ ও সহ-সভাপতি মরিয়ম নওয়াজ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধীদলগুলো।

পাকিস্তানে একন জল্পনা তুঙ্গে

পাকিস্তানে একন জল্পনা তুঙ্গে

বিরোধী দলগুলোর দাবি, ইমরান খান জালিয়াতি করে নির্বাচনে জিতেছিলেন এবং তাতে সহায়তা করেছিল পাক সেনাবাহিনী। তাই পাকিস্তানের রাজনীতিতে সেনার প্রভাব চলবে না। আনতে হবে নতুন দায়বদ্ধতা আইন। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পাক নির্বাচন ব্যবস্থাকেও সংস্কার করতে হবে। যদিও এই অভিযোগের মাঝএই সেই নেতারা নিজেরাই সেনার সঙ্গে বৈঠকে বসায় জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+