বালাকোটে হামলার পর বিমানে জঙ্গিদের দেহ সরিয়েছে পাকিস্তানি সেনা, ফাঁস ইতালীয় সাংবাদিকের
পাক বায়ুসেনার বিমানে করে অন্তত ৩৫ জনের দেহ সরানো হয়েছে বলে ওই ইতালীয় সাংবাদিক দাবি করেছেন।
এক ইতালীয় সাংবাদিক জানাচ্ছেন, পাকিস্তানি বায়ুসেনার বিমানে চাপিয়ে জঙ্গিদের দেহ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ ই মহম্মদ জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালানো হয়েছে। সেই হামলার পর পাক বায়ুসেনার বিমানে করে অন্তত ৩৫ জনের দেহ সরানো হয়েছে বলে ওই ইতালীয় সাংবাদিক দাবি করেছেন।

এই এয়ার স্ট্রাইক চালানো হয় মিরাজ ২০০০ যুদ্ধবিমান দিয়ে। বোমা ফেলে গুড়িয়ে দেওয়া হয় জইশ জঙ্গিদের ঘাঁটি।
ভারতীয় সংবাদমাধ্যমে জঙ্গিদের মারা যাওয়ার সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। এদিকে পাকিস্তান প্রথমে জানায় ভারত কোনও হামলা করেনি। পরে জানিয়েছে, ভারত হামলা করলেও কয়েকটি গাছ ধ্বংস হওয়া ছাড়া কিছুই করেনি।
এবার ইতালীয় সাংবাদিক নিজের অভিজ্ঞতার কথা জানালেন। তাঁর নাম ফ্রান্সেসকা মারিনো। তাঁর কথায়, মৃত জঙ্গির সংখ্যা হতে পারে ৪০-৫০ জন। আহতও সমসংখ্যক হতে পারে। তিনি বলছেন, বালাকোটের ভরসাযোগ্য সূত্র থেকেই তিনি এই তথ্য পেয়েছেন। ঘুমন্ত অবস্থায় বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে পাক সেনার অবসরপ্রাপ্ত কর্নেল ছিল বলেও দাবি মারিনোর। এছাড়া জইশের প্রশিক্ষক মুফতি মইন ও বোমা বিশেষজ্ঞ উসমান গনিও এই হামলায় নিহত হয়েছে।












Click it and Unblock the Notifications