'সন্ত্রাসের সবচেয়ে বেশি শিকার হয়েছে পাকিস্তানই, হাত রয়েছে ভারতের'
সন্ত্রাসবাদের জন্য সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তুললেন পাক হাই কমিশনার আবদুল বসিত। বললেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি শিকার হয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের ধারণা এর পিছনে হাত রয়েছে ভারতেরই।
করাচি, ১৫ নভেম্বর : ভারতের কোনও সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সোমবার এই মন্তব্য করেন পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত। পাশাপাশি সন্ত্রাসবাদের জন্য সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। বললেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি শিকার হয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের ধারণা এর পিছনে হাত রয়েছে ভারতেরই।
সোমবার একটি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে, বাসিত বলেন, "সমস্ত সমস্যার সমাধানসূত্র খুঁজে বের করতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলতে পারে। তবে কাশ্মীর সমস্যার সমাধান না করে শান্তি আলোচনার প্রক্রিয়া এগোতে পারে না।

পাক অধিকৃত কাশ্মীরে গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে বসিত বলেন , "ভারতের তরফে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হল, পাকিস্তান এতদিনে তার জবাব দিত।"
পাশাপাশি বাসিতের দাবি, "পাকিস্তানকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আন্তর্জাতিক পটভূমিতে দেশের স্বার্থরক্ষা ও নিরাপত্তার যথেষ্ট উপাদান মজুত রয়েছে পাকিস্তানের কাছে।"
সন্ত্রাসের প্রশ্নে পাল্টা ভারতের দিকে আঙুল তোলেন বাসিত। তাঁর অভিযোগ, "সন্ত্রাসবাদের প্রশ্নে সবচেয়ে পীড়িত দেশ পাকিস্তান। পাকিস্তানে এই ধারণা রয়েছে, যে এই সন্ত্রাসের পিছনে ভারতেরই হাত রয়েছে। আমাদের ধারণা ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক দলগুলি কিন্তু ভারত-বিরোধী মন্তব্য করার জন্য ভোট পায় না।"
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications