২০১৯ সালে ৩,২০০ বার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
২০০৩ সাল থেকেই ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে ভারত। কিন্তু সে দিকে কর্ণপাত না করেই ২০১৯ সালে জম্মু কাশ্মীরের ভারত পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ভারতীয় সেনা সূত্রে খবর, ২০১৮ সালে পাক সেনা যেখানে ১৬২৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সেখানে ২০১৯ সালে সেই পরিমাণ প্রায় দ্বিগুণ। পাশাপাশি ২০১৭ এবং ২০১৬ সালে যথাক্রমে ৮৮১ এবং ৪৪৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান।
সূত্রের খবর, পীর পাঞ্জাল রেঞ্জের উভয় দিকে নির্দিষ্ট কয়েকটি এলাকাকে লক্ষ্য করেই সবথেকে বেশি গোলা বর্ষণ করতে দেখা গেছে পাকিস্তানকে। এই প্রসঙ্গে ভারতীয় সেনার এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, “পীর পাঞ্জালের উত্তরে উড়ি, টংধর ও গুরেজ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিমাণ সর্বাধিক ছিল বলে জানা যাচ্ছে। আখনূর এবং পুঞ্চেও যথেষ্ট আক্রমণ করে পাক সেনা।"












Click it and Unblock the Notifications