পাকিস্তানের কাকুতি-মিনতি ট্রাম্প প্রশাসনের কাছে! দেউলিয়া ইসলামাবাদের দরবার এবার FATF নিয়ে

পাকিস্তানের কাকুতি-মিনতি ট্রাম্প প্রশাসনের কাছে! দেউলিয়া ইসলামাবাদের দরবার FATF নিয়ে

এবার FATF এর ধূসর তালিকা থেকে নিজেদের মুক্ত করতে মরিয়ে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সন্ত্রাসে আর্থিক মদতকারী হিসাবে পাকিস্তানকে FATFএর ধূসর তালিকার আওতাভূক্ত করা হয়। আর তা থেকে মুক্তি পেতে মার্কিন প্রশাসনের কাছে কাকুতি মিনতির পর্যায়ে চলে গিয়েছে ইমরান সরকার।

আর্থিক ক্ষেত্রে ধূসর তালিকায় পড়ে পাকিস্তান কী ঘটাচ্ছে?

আর্থিক ক্ষেত্রে ধূসর তালিকায় পড়ে পাকিস্তান কী ঘটাচ্ছে?

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক লেনদেনে নজরদারি চালায়। আর সেই প্রতিষ্ঠানই জানিয়ে দিয়েছে যে , পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে আর্থিকভাবে। আর তারপর থেকেই সেই FATF এর দূসর তালিকায় ইমরানের দেশ। এমন পরিস্থিতিতে ক্ষমতাশালী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়ে সেই তালিকার বাইরে বেরিয়ে আসতে চাইছে পাকিস্তান।

ট্রাম্পের সাহায্যের মুখাপেক্ষী পাকিস্তান

ট্রাম্পের সাহায্যের মুখাপেক্ষী পাকিস্তান

যাতে তড়িঘড়ি FATF এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসা যায়, তার জন্য দেউলিয়া ইসলামাবাদ চাইছে মার্কিনী সাহায্য। আগামী মাসে বেজিং এ FATF এর পরবর্তী বৈঠক। সেখানেই যাতে ইসলামাবাদের সমর্থনে ওয়াশিংটন কথা বলে ,তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

পাক মন্ত্রীর তিন দেশের কূটনৈতিক সফর

পাক মন্ত্রীর তিন দেশের কূটনৈতিক সফর

পাকিস্তানের দাবি, সদ্য গড়ে ওঠা মার্কিন ও ইরানের মধ্যের উত্তেজনা প্রশমন করতে তারা উদ্যোগী। আর সেই অ্যজেন্ডাকে সামনে রেখে, ইরান, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটৈতিক মিশনে সফর শুরু করেছিলেন পাক বিদেশমন্ত্রী কুরেশি।

বেজিং বৈঠক পাখির চোখ

বেজিং বৈঠক পাখির চোখ

প্যারিসে FATF-এর যে বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকার অন্তর্ভূক্ত করা হয়েছিল, সেই বৈঠকের পরবর্তী বৈঠক চিনের বেজিং এ। চিনের 'সখ্যতা' আর মার্কিন প্রশাসনের কাছে আর্জি , বেজিং বৈঠকে পাকিস্তানের জন্য বাড়তি মাইলেজ দেবে বলে আশা করছে ইসলামাবাদ। আর সেই বৈঠকেই FATF এর ধূসর তালিকার কালো মেঘ তাদের ওপর থেকে সরে যাবে বলে আশা ইসলামাবাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+