ডোকলাম ইস্যুতে ভারত-চিনে দ্বৈরথে এবার নাক গলাচ্ছে পাকিস্তান

ডোকলাম ইস্য়ুতে ভারত-চিন দ্বৈরথের মধ্যে এবার নাক গলাতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর ,এই ইস্যুতে ভারতের অবস্থানের প্রেক্ষিতে ,ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূত লুও জাউহুই -এর সঙ্গ বৈঠকে বসেন পাক হাইকমিশনার।

ডোকলাম ইস্যুতে ভারত-চিন দ্বৈরথের মধ্যে এবার নাক গলাতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর , এই ইস্যুতে ভারতের অবস্থানের প্রেক্ষিতে ,ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূত লুও জাউহুই -এর সঙ্গ বৈঠকে বসেন পাক হাইকমিশনার অব্দুল বসিত। এছাড়াও বিষয়টিকে নিয়ে তিনি ভূটানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন বলে খবর।

ডোকলাম ইস্যুতে ভারত-চিনে দ্বৈরথে এবার নাক গলাচ্ছে পাকিস্তান

জানা গিয়েছে, ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূতের সঙ্গে মিলে ভূটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অব্দুল বসিত। মূলত, চিন এই মহুর্তে আন্তর্জাতিক স্তরে ডোকলাম ইস্যুতে নিজেদের সমর্থনে মত আদায়ে ব্যাস্ত। আন্তর্জাতিক মহলকে বেজিং বোঝাতে চায়, ডেকলাম ইস্যুতে ভারতের অবস্থান অনৈতিক ও অন্যায্য।

বহুদিন ধরেই ডোকলামে রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে চিন। কিন্তু সেই রাস্তা নির্মিত হলে তা ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে ভয়ানক হবে বলে মনে করা হয় । যার ফলে চিনের এই পরিকল্পনায় বাধা দেয় ভারত। অন্যদিকে, চিনের দাবি ডোকলাম চিনের ভূখণ্ড , তা নিয়ে ভারত অনধিকার চর্চা করছে। সেখানে ভারতীয় সেনা মোতায়েন করাকেও অনৈতিক বলে মনে করেছে চিন। যদিও ভূটানের দাবি, ডোকলাম ভূটানের অংশ। ভূটানের এই দাবিকে সমর্থন করেছে ভারতও। তবে যে বিষয়টি ৩ টি দেশের কূটনৈতিক সমস্যার অংশ , তাতে পাকিস্তানের মাথা গলানোকে দিল্লি কী চোখে দেখে, এখন সেদিকেই তাকিয়ে গোটা কূটনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+