'পাকিস্তান থেকে লস অ্যাঞ্জেলসে ট্রেন চালাবো ঈশ্বর চাইলে', ফের খবরে পাক রেলমন্ত্রী রশিদ

ফের একবার খবরে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। না! তবে , পাকিস্তান থেকে ভারতে চলাচলকারী ট্রেন সফর বাতিলের জন্য নয়।

ফের একবার খবরে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। না! তবে , পাকিস্তান থেকে ভারতে চলাচলকারী ট্রেন সফর বাতিলের জন্য নয়। পাকিস্তানে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণের পর শক খেয়ে নয়। এবার তিনি খবরে , কারণ তাঁর সাম্প্রতিকতম দাবি,'পাকিস্তান থেকে লস অ্যাঞ্জেলসে' এবার ট্রেন চালাবে ইসলামাবাদ!

ভিডিওতে পাকিস্তান থেকে লস অ্যাঞ্জেলস ট্রেন!

একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তান রেলওয়েজের একটি ট্রেনে লেখা রয়েছে তার গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা খোরাক হয়ে দাঁড়িয়েছে।

চরম ট্রোল ভারত থেকে

একাধিক টুইট বার্তায় এদেশ থেকেও এই ভিডিও নিয়ে ব্যাপক ট্রোল শুরু হয়। অনেকেই পাকিস্তানি রেলমন্ত্রী শেখ রশিদ ও পাক বিজ্ঞান বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে নিয়ে এই প্রসঙ্গে মশকরা করেছেন।

ভাইরাল ভিডিও ঘিরে পাক রেলমন্ত্রীর বক্তব্য

পাকিস্তান থেকে ভারত পর্যন্ত এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ঘিরে রীতিমতো চলছে মশকরা। তবে পাকিস্তানের রেলমন্ত্রী সমালোচনায় মল না দিয়ে, জানিয়ে দিয়েছেন, ' আল্লাহ চাইলে একদিন আমরা পাকিস্তান থেকে লস অ্যাঞ্জলসে ট্রেন চালাবো।' আর শেখ রশিদের সেই বার্তার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে আরও তোলপাড় শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+