যুদ্ধবাজ পাকিস্তান এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল করাচির কাছে

যুদ্ধবাজ পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ফের একবার দক্ষিণ এশিয়ায় গোলমাল পাকাতে মাঠে নেমে পড়েছে।

যুদ্ধবাজ পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ফের একবার দক্ষিণ এশিয়ায় গোলমাল পাকাতে মাঠে নেমে পড়েছে। কাশ্মীর নিয়ে অযথা উস্কানি দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে ইমরান খানের পাকিস্তান। আর সেজন্যই এদিন ব্যালিস্টিক মিসাইল গাজনবী পরীক্ষা করে দেখল পাকিস্তান।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ

ক্ষেপণাস্ত্র পরীক্ষণের কথা জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। একই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব আঘাত আনতে পারে। মধ্যরাত নাগাদ এই পরীক্ষা করা হয়েছে। তার আগে বুধবার জানিয়ে দেওয়া হয়েছিল করাচির কাছে সোনমিয়ানি নামের একটি জায়গা থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে।

 হামলার চেষ্টা পাকিস্তানের

হামলার চেষ্টা পাকিস্তানের

কাশ্মীর নিয়ে যেখানে একটি অশান্তির বাতাবরণ রয়েছে সেই অবস্থাকে আরও উসকে দিয়ে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইন্টেলিজেন্সের কাছে খবর এসেছে, সীমান্ত এলাকায় জঙ্গি ঘাঁটিগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে পাকিস্তান। সেখানে পাকিস্তানি সেনা এবং জঙ্গি একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষছে। এছাড়াও অন্যান্য উপকূল এলাকা দিয়ে ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় হামলার ছক কষছে জঙ্গিরা।

শিক্ষা নেই পাকিস্তানের

শিক্ষা নেই পাকিস্তানের

তার ওপরে এদিন সরকারিভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাকিস্তান ঘুরিয়ে সেই যুদ্ধের ইঙ্গিত দিল। এর আগে তিনটি যুদ্ধ দু'দেশের মধ্যে হয়েছে। তিনটিতেই পরাস্ত হতে হয়েছে পাকিস্তান। এখনও যুদ্ধ বাঁধলে পাকিস্তানের অস্ত্র ভান্ডারের চেয়ে ভারতের অস্ত্র ভান্ডার অনেক বেশি। ফলে ভারত এই নিয়ে দুশ্চিন্তা না করলেও পাকিস্তান বারবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+