সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যাকারী জঙ্গি ওমর খালাস! পাকিস্তানের সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ
জঙ্গি ওমর সইদ শেখের বিরুদ্ধে অভিযোগ সে সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে চলছিল পাকিস্তান সুপ্রিম কোর্টে মামলা। ছিল প্রমাণ। এদিন পাকিস্তান সুপ্রিম কোর্ট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

এর আগে সিন্ধ হাইকোর্টের তরফেও এরই রায় দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিন্ধ সরকার একটি আর্জি জানায় পাকিস্তান সুপ্রিম কোর্টে। আর সেই আর্জির প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এদিন এই রায় দেয়। পাকিস্তানে ৩ বিচারপতির একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতিদের মধ্যে একজন ওমরকে দোষী সাব্যস্ত করার পক্ষে থাকলেও, শেষ পর্যন্ত মামলা থেকে মুক্তি পায় ওমর।
২০০২ সালে পাকিস্তান থেকে আইএসআই ও আল কায়দার মধ্যে সম্পর্ক নিয়ে কভারেজ করছিলেন পার্ল। সেখানে একাধিক বিষয় ব্রিটিশ সাংবাদিকের নজরে আসে। তারপর থেকেই জঙ্গিদের নজরে পড়ে যান পার্ল। এরপরই পার্লকে ওমর অপহরণ করে। নৃশংসভাবে পার্লের মুণ্ডচ্ছেদ করে ওমর হত্যা চালায় পার্লের। আজ সেই জঙ্গি ওমর মুক্ত। এর আগে,কাশ্মীরে থাকাকালীন ওমরকে একবার ভারত গ্রেফার করেও, কান্দাহার বিমান অপহরণের সময় তাকে ছাড়তে বাধ্য হয়।












Click it and Unblock the Notifications