পাকিস্তান বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ, জো বাইডেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া পাক প্রশাসনের

জো বাইডেনের মন্তব্যে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল আমেরিকা

ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন পাকিস্তানকে বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ বলে উল্লেখ করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে ডেকে পাঠিয়েছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তিনি জানিয়েছেন, পাকিস্তান তার অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের

তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের

এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো বলেন, পাকিস্তান তার অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অনড়। যদি প্রশ্ন উত্থাপন করতে হয়, তাহলে সেগুলি ভারতের পারমাণবিক অস্ত্রের উপরে হওয়া উচিত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে তিনি অবাক হয়েছেন। পাশাপাশি তিনি মনে করছেন, আমেরিকার সঙ্গে কোনও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে শীঘ্রই পাকিস্তান আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবে।

পাকিস্তান বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ

পাকিস্তান বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পাকিস্তান বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ। কোনও সমন্বয় ছাড়াই পাকিস্তান পরমাণু অস্ত্র রাখছে। মূলত তিনি চিন ও রাশিয়ার সমালোচনা করছিলেন। সেই সময় তিনি পাকিস্তান প্রসঙ্গে এই কথা বলেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উল্লেখ করে তিনি বলেন, এমন একজন ব্যক্তি যিনি চান তাঁর কথায় নীতি তৈরি হবে। চিনের ক্ষেত্রে মার্কিন নীতি কি হবে সেটা দেশের প্রশাসন ঠিক করবে। রাশিয়ার ক্ষেত্রে মার্কিন নীতি কি হবে সেটাও আমেরিকার আভ্যন্তরীণ বিষয়। অন্য কেউ এটি পরিচালনা করতে পারেন না।

কী বলেছিলেন বাইডেন

কী বলেছিলেন বাইডেন

জো বাইডেন এক বিবৃতিতে বলেন, চিন ও রাশিয়া ক্রমেই জোট বাঁধতে শুরু করেছে। যা আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।তিনি অভিযোগ করেন, রাশিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বার বার সরব হয়েছে আমেরিকা। কিন্তু চিনের সমর্থনের জন্য রাশিয়াকে একঘরে করা যাচ্ছে। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে বার বার রাশিয়ার পক্ষে চিন ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অস্বস্তিতে পাক সরকার

অস্বস্তিতে পাক সরকার

ইমরান খানকে পদচ্যুত করার পর শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হয়েছেন। বিদেশমন্ত্রী হয়েছেন বিলাবল ভুট্টো। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পাক অধিকৃত কাশ্মীর সফর করেন। তারপরেই মার্কি রাষ্ট্রদূত পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বিতর্কের সূত্রপাত করেন। এই পরিস্থিতিতে জো বাইডেনের মন্তব্য পাকিস্তানের অস্বস্তি বাড়াবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+