বাঁচাতে পারলেন না ইমরান, অক্টোবর পর্যন্ত FATF-এ ধুসর তালিকাতেই থাকছে পাকিস্তান

বাঁচাতে পারলেন না ইমরান, অক্টোবর পর্যন্ত FATF-এ ধুসর তালিকাতেই থাকছে পাকিস্তান

অবস্থান উন্নতি হয়নি। পাকিস্তান ঘুরে দেখে এমনই রিপোর্ট দিয়েছেন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। সন্ত্রাসবাদে আর্থিক মদতের অভিযোগে অক্টোবর মাস পর্যন্ত পাকিস্তানকে ধুসর তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এফএটিএ।

এফএটিএফের কোপে পাকিস্তান

এফএটিএফের কোপে পাকিস্তান

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্টফোর্সের দেওয়া পরীক্ষায় পাস করতে পারল না পাকিস্তান। সন্ত্রাসবাদ দমনে এখনও খামতি রয়ে গিয়েছে ইমরান সরকারের। এফএটিএফের দেওয়া ২৭টি অবশ্য করনীয় প্রকল্পের মধ্যে মাত্র ১৩টি সম্পূর্ণ করতে পেরেছে পাকিস্তান। পাকিস্তান প্রোগ্রেস অ্যাকশন প্ল্যান এখন অধরা রয়ে গিয়েছে। যদিও করোনা পরিস্থিতির কারণেই সেটা করা সম্ভব হয়নি বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছে। যদিও তার জন্য বাড়তি চার মাস সময় দেওয়া হয়েছিল পাকিস্তানকে।

ফের ধুসর তালিকায় পাকিস্তান

ফের ধুসর তালিকায় পাকিস্তান

এফএটিএফের দেওয়া প্রোগ্রেসিভ অ্যাকশ প্ল্যান সম্পূর্ণ করতে না পারার কারণে অক্টোবর মাস পর্যন্ত ধুসর তালিকায় পািকস্তানকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরেই বসছে এফএটিএ-র বৈঠক সেই বৈঠকে পাকিস্তানকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে ২০২১-র ফেব্রুয়ারি পর্যন্ত ধুসর তালিকায় রাখা হবে পাকিস্তানকে।

সন্ত্রাসবাদে মদত

সন্ত্রাসবাদে মদত

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ করেছে। একাধিক জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তান থেকে আর্থিক সহায়তা পায় বলে অভিযোগ। জইশ, লস্কর, জেএমবি সব একাধিক জঙ্গি সংগঠন পাকিস্তানের মাটিকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+