ইমরান খানের গ্রেফতারিতে অগ্নিগর্ভ পাকিস্তান, বন্ধ ইন্টারনেট, জ্বলছে ইসলামাবাদ
ইমরান খানের গ্রেফতারির পর অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাকিস্তান। ইমরান খানের দল একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছে। ইসলামাবাদ, করাচি, লাহোর সহ একাধিক শহরে বিক্ষোভ সংঘর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৪ জন মারা গিয়েছেন। আহত শতাধিক।
পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদ-করাচি সহ একাধিক জায়গায়। লাহোরে সেনা ছাউনিতে পর্যন্ত পৌঁছে গিয়েছে বিক্ষোভের আঁচ। ইসলামাবাদ জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে ইমরান কানের দল। ইমরান খানের সমর্থকরা পাকিস্তানে সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালিয়েছে। তাঁর বাড়ি ভাঙচুর করেছে লাহোরে। একাধিক জায়গা থেকে সেনার উপর হামলার ঘটনা ঘটছে।

পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। এদিকে পাকিস্তানে মার্কিন দূতাবাদে সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে আধিকারীকদের পাকিস্তানে কোথাও সফরে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে আমেরিকার কোনও নাগরিক যাতে এই সময় পাকিস্তানে না যান তার জন্য সতর্কতা জারি করেছে আমেরকা , কানাডা।

অশান্তি যাতে ছড়িয়ে না পরে সেকারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কী সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের অধিকাংশ জায়গায় মোবাইল ব্রডব্র্যান্ড পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকেই নাটকীয় কায়দায় গ্রেফতার করা হয় ইমরান খানকে।

তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান জুড়ে। শহবাজ শরিফ সরকার সঙ্গে সঙ্গে প্রায় গোটা দেশেই জরুরি অবস্থা জারি করেন। কোথাও কোনও জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় সেনা এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে। আজই ইমরান খানকে আদালতে পেশ করার কথা।












Click it and Unblock the Notifications