ভারতের পাল্টা হামলার আশঙ্কা! পাকিস্তানে বিমানবন্দর ঘিরে নয়া পদক্ষেপ ইসলামাবাদের
ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর পর রীতিমত ত্রস্ত পাকিস্তান। সেদেশের আকাশে ঢুকে ভারত ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি শিবির। খতম হয়েছে ৩৫০ জন জঙ্গি।
ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর পর রীতিমত ত্রস্ত পাকিস্তান। সেদেশের আকাশে ঢুকে ভারত ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি শিবির। খতম হয়েছে ৩৫০ জন জঙ্গি। এরপরই এদিন সকালে ভারতের আকাশ সীমা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬। মুহূর্তে তৎপরতা নেয় ভারতীয় সেনা। গুলি করে নামিয়ে দেওয়া হয় একটি বিমানকে।

পাকিস্তানে কী পরিস্থিতি?
পাক যুদ্ধবিমানের ভারতে প্রবেশের ঘটনার পর থেকে উত্তরভারতের একাধিক জায়গায় বিমান অবতরণ বন্ধ রাখা হয়েছে। ওদিকে, পাকিস্তানেও বিভিন্ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আকাশসীমাও। মুলতান, ফয়জলাবাদ, শিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ সহ সেদেশের বড় শহরগুলিতে বন্ধ রয়েছে বিমান চলাচল। আকাশসীমা ঘিরে চরম নজরদারি বাড়ানো হয়েছে।
|
আন্তর্জাতিক বিমান পরিষেবায় প্রভাব
এদিকে, এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়েছে সুদূর প্রসারী। আন্তর্জাতিক বহু বিমানের রাস্তাই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
|
সিমলা , দেরাদুনে বন্ধ বিমান পরিষেবা
কাশ্মীরের আকাশে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে যাবতীয় বিমান পরিষেবা। অন্যদিকে, উত্তর ভারতের অমৃতসর,দেরাদুন,সিমলায় বিমান পরিষেবা আপৎকালীন তৎপরতায় বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রমাগত চলছে তল্লাশি। নিরাপত্তা মুহূর্তের মধ্যে আঁটোসাঁটো হয়ে গিয়েছে গোটা দেশে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, তথা বায়ুসেনা এয়ারবেসে।












Click it and Unblock the Notifications