অটলের শেষকৃত্যে মুম্বই হামলায় জড়িত জঙ্গির ভাইকে প্রতিনিধি করে পাঠাল পাকিস্তান
অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্যে পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল সেদেশের সরকার পাঠিয়েছে, সেই দলে ছিলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি।
ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী গত সপ্তাহে প্রয়াত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে তিনি সদর্থক ভূমিকা নিয়েছিলেন। সারা পৃথিবী থেকে বাজপেয়ীর প্রয়াণে শেষশ্রদ্ধা উড়ে এসেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফও অটলের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন। পাশাপাশি পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল সেদেশের সরকার পাঠিয়েছে, সেই দলে ছিলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি।

শুক্রবার পাকিস্তানের যে প্রতিনিধি দল দিল্লিতে অটল বিহারীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেই দলে দানিয়াল ছিলেন বলে জানা গিয়েছে। তারপরে তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করেন। যদিও সরকারি তরফে সুষমার সঙ্গে দেখা করার রিপোর্ট অস্বীকার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট।
ঘটনা হল, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার পরই গিলানিকে ভিসা দেওয়া হয়েছে। কারণ ভারতের কালো তালিকায় দানিয়াল গিলানি নেই। পাকিস্তানে তিনি সরকারি চাকুরে। পাকিস্তানি সেন্সর বোর্ডের চেয়ারম্যান। ডেভিড হেডলির সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই বলে তিনি অতীতে দাবি করেছেন।
শুক্রবার বাজপেয়ীর শেষকৃত্যে পাকিস্তানের আইনমন্ত্রী সঈদ আলি জাফর, হাই কমিশনার সোহেল মেহমুদ, বিদেশ মন্ত্রকের মুখপাত্র মেহমুদ ফয়জল সহ একটি প্রতিনিধি দল ভারতে আসে।
প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পরে ২০০৯ সালের নভেম্বরে হেডলিকে গ্রেফতার করা হয়। ২৬/১১ মুম্বই হামলার আগে সব জায়গা ঘুরে সে রেকি করে গিয়েছিল। তারপরই পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নৃশংস হামলা চালায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications