ইতিহাস ভুলে, জ্বালা যন্ত্রণা কথা সরিয়ে পাকিস্তানের চাল মুখে তুলবেন বাংলাদেশিরা? করাচি থেকে ঢাকায় ভিড়ল জাহাজ
Pakistan-Bangladesh: পাকিস্তান থেকে চাল নিল বাংলাদেশ। পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছল সে দেশের একটি জাহাজ। এমভি সিবি নামে একটি জাহাজ বুধবার প্রতিবেশী দেশের বন্দরে নোংর করেছে বলে জানা যাচ্ছে। ১৯৭১ সালের পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাংলাদেশের। ইউনূসের হাত ধরে ফের একবার পাক প্রীতি তৈরি হয়েছে ওপারে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ফের শুরু হয়েছে ব্যবসা।
আর সেই সূত্র ধরেই করাচি থেলে এল চাল। সমস্ত ইতিহাস ভুলে, জ্বালা যন্ত্রণা কথা সরিয়ে পাকিস্তানের চাল মুখে তুলবেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি সিবি জাহাজে এই চালের প্রথম চালান আনা হয়েছে। বাকি চালানও খুব শিগগির বন্দরে পৌঁছবে বলে দাবি সে দেশের ব্যবসায়ীদের (Pakistan-Bangladesh) ।

জাহাজে করেই বাকি চাল আসবে বলেও জানা যাচ্ছে (Pakistan-Bangladesh)। সে দেশের সংবাদমাধ্যমকে শিপিং ব্যবসায়ীরা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রপ্তানি নতুন করে শুরু হয়েছে। প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে। নিয়মিত ভাবেই পাকিস্তান থেকে এখন চাল আসবে বলে জানিয়েছেন সে দেশের ব্যবসায়ীরা।
খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী বাকি চাল নিয়ে জাহাজ পাকিস্তান থেকে খুব শীঘ্রই রওনা দেবে বলে খবর। অন্যদিকে বাংলাদেশের খাদ্য দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা প্রথম আলোকে বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। প্রথমে চালের নমুনা পরীক্ষা করা হবে, এরপর যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে। খুব শীঘ্রই সেই চাল বাংলাদেশের বাজারে পৌঁছে দেওয়া হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের মাটিতে ঘুরতে শুরু করেছে খেলা। এমনকী সে দেশের রাজনীতিতেও বড় বদল এসেছে। পাকিস্তানপন্থী ইউনূস পাকিস্তানের সঙ্গে ৭১ এর সঙ্গে অমীমাংসিত সমস্ত বিষয় মেটাতে চান। এমনকী দুই দেশের মধ্যে একাধিক সম্পর্ক উন্নতি চান। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় পর চালু হতে চলেছে বিমান চলাচলও। যা খবর, ইতিমধ্যে একটি বিমান সংস্থা কাজও শুরু করে দিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications