কাশ্মীর সিদ্ধান্ত খারিজের দাবিতে এই নিয়ে রাষ্ট্রপুঞ্জে ষষ্ঠ চিঠি লিখল পাকিস্তান

এখনও ভারতের কাশ্মীর সিদ্ধান্তের বিরুদ্ধে সমান ভাবে প্রতিবাদ জানিয়ে চলেছে পাকিস্তান। এর বিরোধিতায় ফের রাষ্ট্রপুঞ্জে চিঠি লিখলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

এখনও ভারতের কাশ্মীর সিদ্ধান্তের বিরুদ্ধে সমান ভাবে প্রতিবাদ জানিয়ে চলেছে পাকিস্তান। এর বিরোধিতায় ফের রাষ্ট্রপুঞ্জে চিঠি লিখলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এই নিয়ে এটি ষষ্ঠ চিঠি। চিঠিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে ভারতের কাশ্মীর সিদ্ধান্ত খারিজের দাবি জানিয়েছেন তিনি।

কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় চিঠি

কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় চিঠি

ফের কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানাতে শুরু করল পাকিস্তান। এই নিয়ে ষষ্ঠবার রাষ্ট্রপুঞ্জে চিঠি দিল তারা। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক সঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়াত্রেসকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে ভারতের কাশ্মীর সিদ্ধান্ত খারিজের দাবি জানিয়েছেন তিনি। গত ৩১ অক্টোবর বেশ কড়া ভাষাতেই চিঠিটি লিখেছেন পাক বিদেশমন্ত্রী।

ভারতের কাশ্মীর সিদ্ধান্ত মানতে নারাজ

ভারতের কাশ্মীর সিদ্ধান্ত মানতে নারাজ

গত ৫ অগস্ট কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার। কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই প্রতিবাদে সরব হয়েছে পাকিস্তান। প্রথম দিন থেকেই ভারতের কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানাতে শুরু করে তারা। একাধিক বার এই নিয়ে রাষ্ট্রপুঞ্জে নালিশ ঠুকেছে পাকিস্তান।

কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে বারবার অভিযোগ করেছে পাকিস্তান। ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পরে সেটা একটু স্বাভাবিক হয়েছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারই প্রতিবাদে সরব হয়েছিল পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+