পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেনেটর আনোয়ার-উল-হক, নির্বাচনের আগে ঘোষণা

পাকিস্তানের সেনেটর আনোয়ার-উল-হককে কাকারকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল। নির্বাচনের আগে তাঁকে বেছে নেওয়া হল পাকিস্তানের তত্ত্বাবধায়ক হিসেবে। তিনিই জাতীয় নির্বাচনের তদারকি করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরিফের কার্যকাল শেষ হওয়ার পর তা ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিরোধী দলনেতা রাজা রিয়াজ শনিবার নির্বাচন তদারকি করার জন্য সিনেটর আনোয়ার-উল-হক কাকারকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে সম্মত হন। একটি নতুন সরকার তৈরি না হওয়া পর্যন্ত তিনিই পাকিস্তানের দায়িত্ব সামলাবেন।

পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেনেটর আনোয়ার-উল-হক

আনায়ার-উল-হক কাকার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের একজন সেনেটর। পাকিস্তানের জাতীয় রাজনীতিতে তিনি নিতান্তই কম পরিচিত মুখ। তাঁকেই বেছে নেওয়া হল নতুন সরকার নির্বাচনে না হওয়া পর্যন্ত একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে।

পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের দায়িত্ব বর্তাল তাঁর কাঁধে। পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। সেই দেশের পরিচালনার ভার উঠল আনোয়ার-উল-হকের উপর। তিনিই পাকিস্তান সরকারের নেতৃত্ব দেবেন।

এদিন এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজ রিয়াজ বৈঠকে বসে আনোয়ার-উল-হককে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে সন্মত। তাঁরা যৌথভাবে স্বাক্ষর করা চিঠি পাঠাচ্ছেন রাষ্ট্রপতির কাছে. রাষ্ট্রপতির অনুমোদন মিললেই আনোয়ার-উল-হক হয়ে যাবেন পাকিস্তানের কেয়াকটেকার প্রধানমন্ত্রী।

পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেনেটর আনোয়ার-উল-হক

ইতিমধ্যে পাকিস্তানের রাষ্ট্রপতি সেই অুমোদন দিয়ে দিয়েছেন বলে পাক মিডিয়ার তরফে দাবি করা হয়েছে। প্রেসিডেন্ট আরিফ আলভি কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকারের নিয়োগ অনুমোদন করেছেন। পাকিস্তানেক সংবিধান অনুযায়ী একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করে।

সেই গুরুদায়িত্বই এবার উঠছে আনোয়ার-উল-হকের কাঁধে। পাকিস্তানের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পাকিস্তানে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধানে।

ছবি সৌজন্য - আনোয়ার-উল-হক টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+