জোট বাঁধছে জঙ্গিরা, কাবুলে পা রাখল জঈশ, লস্কর, আইএস সদস্যরা, আরও ভয়ঙ্কর হতে চলেছে পরিস্থিতি

জোট বাঁধছে জঙ্গিরা, কাবুলে পা রাখল জঈশ, লস্কর, আইএস সদস্যরা, আরও ভয়ঙ্কর হতে চলেছে পরিস্থিতি

কথায় বলে চোরে চোকে মাসতোতো ভাই। এবার বোধ হয় সেটাই হতে চলেছে আফগানিস্তানে। তালিবানদের সঙ্গে হাত মেলাতে কাবুলে ঢুকে পড়েছে তাবড় পাক জঙ্গি সংগঠনের সদস্যরা। সেই তালিকায় রয়েছে আইএস, লস্কর-ই-তৈবা, জঈশ-ই-মহম্মদ সহ একাধিক জঙ্গি সংগঠনের জঙ্গিরা। যদিও তালিবানরা কাবুল দখল করার পরেই বার্তা দিয়েছিল তাঁদের সঙ্গে পাক জঙ্গি সংগঠনের কোনও যোগ নেই। কিন্তু সেটা যে একেবারেই সাদা মিথ্যে কথা সেটা স্পষ্ট হয়ে গিয়েছে পাক জঙ্গি সংগঠনের অনুপ্রবেশের খবরে।

তালিবানদের দখলে আফগানিস্তান

তালিবানদের দখলে আফগানিস্তান

দুর্ধর্ষ জঙ্গি তারা। তালিবানদের ত্রাস কী ছিল ২০ বছর আগের আফগানিস্তান দেখেছে সেই ভয়াবহতা। তাঁদের নৃশংসতার ঘটনা গোটা বিশ্ব জানে। সেই তালিবানদের দখলেই রয়েছে আফগানিস্তান। গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জঙ্গিদের শাসনে ছিল। আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের বাসিন্দারা। ২০ বছর আগের আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে আফগান নারীদের। আবার আগের মতো পরিস্থিতি তৈরি হবে ভেবেই আতঙ্কে রয়েছেন তাঁরা। যদিও তালিবানরা আশ্বস্ত করেছে তারা মহিলাদের কোনও রকম ক্ষতি হবে দেবে না। কিন্তু সেই মুখের কথার সঙ্গে কাজ যে মিলবে না তার প্রমাণ মিলতে শুরু করেছে।

পাক জঙ্গিরা ঢুকছে কাবুলে

পাক জঙ্গিরা ঢুকছে কাবুলে

আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান। সেদেশেও জঙ্গি কম নেই। জঙ্গি মদতের কারণে পাকিস্তান প্রথম থেকেই গোটা বিশ্বে কাঠগড়ায় রয়েছে। শোনা যাচ্ছে পাক জঙ্গিরা গত কয়েকদিন ধরে আফগানিস্তানে ঢুকতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর আফগান পতাকা হাতে করে কাবুলে ঢুকতে শুরু করেছে তারা। যদিও আফগানিস্তানে জঙ্গিদের ডেরা হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তালিবানরা। আফগানিস্তানের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে তাঁরা গত কয়েকদিন ধরে একাধিক জঙ্গি সংগঠনকে ভারতে ঢুকতে শুরু করেছে। এদিকে আবার তালিবানরা দাবি করেছে তারা কিছুতেই আফগান ভূমিকে জঙ্গিদের ডেরায় পরিণত করতে দেবে না বলে জানিয়েছে।

আফগানিস্তান ছাড়ছে আফগানরা

আফগানিস্তান ছাড়ছে আফগানরা

তালিবান শাসন জারি হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন তাঁরা। কাবুল বিমানবন্দরের বিমানে হুড়োহুড়ি করে পালানোর চেষ্টার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই উড়ন্ত বিমানের চাকা থেকে পড়ে মারা গিয়েছেন ২ জন। আমেরিকার কার্গো বিমানে করে একািধক কাবুল বাসীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তান সংলগ্ন দেশগুলির সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এদিকে আফগানিস্তানের তালিবান শাসনকে স্বীকৃতি দিয়েছে চিন।

সরকার গঠনের প্রস্তুতি

সরকার গঠনের প্রস্তুতি

কাবুলের দখল নিতেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। ইতিমধ্যেই কাতারে পৌঁছতে শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই দেশের নাম বদলের সিদ্ধান্ত ঘোষণা করেছে তালিবানরা। এবং গোটা দেশকে আতঙ্কিত না হয়ে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে আফগানবাসী ২০ বছর আগের তালিবান শাসনের স্মৃতি ভুলতে পারছেন না। তালিবানরা কাবুলে ঢোকার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিেডন্ট আশরফ গনি। তিনি এখন ওমানে রয়েছেন বলে জানা গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+