ওসামা বিন লাদেনের থেকে 'আর্থিক অনুদান' নিয়েছিলেন নওয়াজ শরিফ
একসময়ে সারা বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের থেকে আর্থিক অনুদান গ্রহণ করেছিলেন বর্তমান পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এমনটাই অভিযোগ উঠেছে।
পানামা পেপার্স বিতর্কের পর এবার নয়া ফ্যাসাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একসময়ে সারা বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের থেকে আর্থিক অনুদান গ্রহণ করেছিলেন বর্তমান পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এমনটাই অভিযোগ উঠেছে।
সম্প্রতি একটি বইয়ের লেখা ও কিছু ইন্টারভিউয়ে এই তথ্য সামনে এসেছে। যা নিয়ে পাক সরকারের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে চলেছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। দাবি করা হচ্ছে, আশির দশকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকস্তানি রাজনীতির অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের রচয়িতা।

বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আশির দশকে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের থেকে জেহাদের নামে আর্থিক অনুদান গ্রহণ করেন। পরে ১৯৮৯ সালে সেই টাকা তৎকালীন পাক প্রধানমন্ত্রী বেনজির ভু্ট্টো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার করা হয়।
পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে বলা হয়েছে, নওয়াজ শরিফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মামলার তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হবে। তবে শুধুমাত্র একটি বইয়ের লেখা ও কয়েকটি ইন্টারভিউয়ের ভিত্তিতে আদালতে মামলার আবেদন গৃহীত হবে কিনা সেটাই এখন দেখার।
প্রসঙ্গত খালিদ খোয়াজা : শাহিদ-ই-অমন নামে বইটি লিখেছেন শামামা খালিদ। তিনি প্রাক্তন আইএসআই চর খালিদ খোয়াজার স্ত্রী। এই খালিদকে ২০১০ সালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নৃশংসভাবে হত্যা করে তালিবানরা।












Click it and Unblock the Notifications