মন্ত্রিসভা ভেঙে দেওয়া নিয়ে বিরোধীদের আবেদনের শুনানি করবে পাকিস্তানের সুপ্রিমকোর্ট

সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট খারিজ করেছে সে দেশের ডেপুটি স্পিকার৷ পরে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করে নতুন করে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন ইমরান। এরপরই এই পুরো বিষয়টি নিয়ে পাকিস্তান সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান-বিরোধীরা৷

বিরোধীদের আবেদনের শুনানি করবে পাকিস্তানের সুপ্রিমকোর্ট

পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আপিলের শুনানি চালাবে তারা৷ সুপ্রিম কোর্টের রায়ে ইমরান খানের অনুকূলে গেলে ৯০ দিনের মধ্যে পাকিস্তানে আবার সাধারণ নির্বাচন হবে।

অন্যদিকে যদি সুপ্রীম কোর্ট ডেপুটি স্পিকারের বিরুদ্ধে রায় দেয়, তাহলে সংসদে ইমরান বিরোধীরা পুনঃআবেদন করবেন অনাস্থা প্রস্তাবে৷ এবং সেই আবেদন অনুসারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। যদিও বিষয়টি আদালতে বিচারাধীন তবে এখন ইমরান খান একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করেছেন যিনি নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সরকারের নেতৃত্ব দেবেন। তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান-ই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের রাজনীতিতে পরপর যে ঘটনাগুলি ঘটেছে-

এক, সোমবার, এই মামলার শুনানির সময়, প্রধান বিচারপতির বেঞ্চ বিরোধীদের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। বিচারকরা উল্লেখ করেছেন যে অনাস্থা প্রস্তাবের কার্যপ্রণালী লঙ্ঘন হয়েছে। প্রধান বিচারপতি বন্দিয়াল বলেন, আদালত এ বিষয়ে 'যুক্তিযুক্ত নির্দেশই' দেবে।

দুই, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন ইমরান খান। পাকিস্তানের সংবিধানের ২২৪এ(১) ধারা অনুযায়ী, দেশে নির্বাচন আয়োজনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

তিন, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পাকিস্তান রাজনৈতিক অস্থিরতায় ডুবে রয়েছে৷ পাকিস্তানে সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ প্রতিষ্ঠাকে সমর্থন করে তারা। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন নেড। প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ যে তাঁর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকা। সে বিষয়ে জোর দিয়ে নেড বলেছেন যে আমরা একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সমর্থন করি না।

চার, পাকিস্তানে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের মধ্যেই সোমবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ পদত্যাগ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, আজ, আমি অত্যন্ত সন্তুষ্ট কারণ আমি জানি যে এনএসএ অফিস এবং এনএসডি একটি ব্যতিক্রমী দল সহ প্রাণবন্ত প্রতিষ্ঠান যা পাকিস্তানকে গর্বিত করতে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+