ভারতের 'কোল্ড ডকট্রিন'-কে পরমাণু অস্ত্রে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান, হুমকি আব্বাসির

শাহিদ খাকান আব্বাসি পরমাণু অস্ত্রভাণ্ডারের কথা বলে ফের একবার ভারতকে ভয় দেখানোর চেষ্টা করলেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে ভারতবিরোধী স্টান্সই নিয়ে নিয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহিদ খাকান আব্বাসি। পরমাণু অস্ত্রভাণ্ডারের কথা বলে ফের একবার ভারতকে ভয় দেখানোর চেষ্টা করলেন তিনি।

পাকিস্তানি পরমাণু অস্ত্রভাণ্ডার সুরক্ষিত, মত আব্বাসির

পাক প্রধানমন্ত্রী আব্বাসি বলেছেন, পাকিস্তান যুদ্ধ বাঁধলে পিছিয়ে শুরু করে বলে 'কোল্ড ডকট্রিন' মতবাদ চালু রয়েছে তার যোগ্য জবাব দিতে তৈরি সেদেশে তৈরি হয়েছে কম দূরত্বের পরমাণু অস্ত্র। যা ভারতের ধারণাকে যেকোনও সময় গুড়িয়ে দিতে সক্ষম। পাশাপাশি পাকিস্তানি পরমাণু অস্ত্রভাণ্ডার জঙ্গিদের হাতে চলে গিয়েছে বলে যে আশঙ্কা করা হয়েছে তাও সপাটে উড়িয়ে আব্বাসি জানিয়েছেন, পরমাণু অস্ত্রভাণ্ডার সুরক্ষিত রয়েছে।

পাকিস্তানের 'নিউক্লিয়ার কম্যান্ড অথোরিটি' পরমাণু অস্ত্রভাণ্ডার দেখভাল, নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে রয়েছে।

পাকিস্তানি পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 'কাউন্সিল অন ফরেন রিলেশনস'-কে দেওয়া প্রশ্নের উত্তরে আব্বাসি জানিয়েছেন, কৌশলী পরমাণু অস্ত্র তাঁদের হাতে না থাকলেও শর্ট-রেঞ্জ পরমাণু অস্ত্র অনেক পরিমাণে পাকিস্তানের হাতে রয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরমাণু অস্ত্রভাণ্ডার তৈরির ব্যাপারে পাকিস্তান এখন সারা বিশ্বে সবচেয়ে এগিয়ে। একেরপর এক পরমাণু অস্ত্র তৈরি করে চলেছে তাঁরা। এই বিষয়ে উত্তর কোরিয়া বাদে আর কোনও দেশের সঙ্গে পাকিস্তানের তুলনা চলে না। এবং সবচেয়ে বড় কথা ভারতের থেকেও এতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা বেশি। কারণ এই পরমাণু অস্ত্রভাণ্ডারের দায়িত্ব কাদের হাতে থাকছে তা খুব গুরুত্বপূর্ণ।

যদিও পাকিস্তানি প্রধানমন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, গত ১৫ বছর ধরে পাকিস্তান প্রশাসন পরমাণু অস্ত্রভাণ্ডারের দেখভাল করে এসেছে। এটা কোনও বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে চলে যেতে দেয়নি। এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা নেই। যদিও এই পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে বক্তব্যের মাঝেই সুযোগ বুঝে ভারতকে চমকে দিতে ছাড়েননি পাক প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+