'রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি' - ইমরানের জোরালো তোপে চমকে যাবেন
পাকিস্তানি তারকা ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে উত্তাল দুনিয়া, রেগে কাঁইকাঁই করছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার
বিয়ে নিয়ে বাড়াবাড়িতে বেজায় চটেছেন ইমরান খান। নয় তৃতীয় বার বিয়ের কথা ভেবেছিলেন কিম্বা বিয়েটা করেই ফেলেছিলেন তা নিয়ে এত গোলযোগকে মোটেই ভালো চোখে দেখছেন না পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার। দিন দুই -চার আগে ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে সরব গোটা দুনিয়া। এবার নীরবতা ভাঙলেন ইমরান খান। আর তাতে যা বললেন বিস্ফোরক।

ইমরান খান তাঁর এই তৃতীয় বিয়ে নিয়ে এত শোরগোল একেবারেই পছন্দ করছেন না। তাঁর মত পুরো বিষয়টি পাকিস্তানের শাসক দলের চক্রান্ত। এই মুহূর্তে যেহেতু নওয়াজ শরিফ সরকারের বিরোধী রাজনৈতিক দলের প্রধান কান্ডারী তিনি তাই তাঁকে ম্লান করার লক্ষ্যেই এত কিছু হচ্ছে। নিজের ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে এতটা হইচই হওয়ার কী কারণ আছে সেটাও তিনি বুঝতে পারছেন না।
প্রচন্ড রাগান্বিত ইমরান জানিয়েছেন, তিনি কী দেশ বিরোধী কোনও কাজ করেছেন, না কোথাও আক্রমণ করেছেন যে তাঁকে নিয়ে এত শোরগোল করেন। তিনি জানিয়েছেন নওয়াজ শরিফদের তিনি ৩০ বছরের বেশি সময় ধরে চেনেন। এই অবস্থায় তিনি জানেন তাঁদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে। কিন্তু তা নিয়ে কখনই তিনি মুখ খোলেননি। কারণ এটা তাঁর রুচিতে বাধে।
1. For 3 days I have been wondering have I looted a bank; or money laundered bns in nation's wealth; or ordered a model-town-like killing spree; or revealed state secrets to India? I have done none of these but discovered I have committed a bigger crime: wanting to get married.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
2. The vicious, gutter media campaign led by NS & MSR mafia does not bother me as respect & humiliation come from Allah Almighty.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
গোটা বিষয়টি নিয়ে সিরিজ অফ টুইট করেছেন ইমরান খান। সেখানে জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে বিরক্ত। তবে তাঁর আরও চিন্তা বাড়াচ্ছে বুশরা বিবি-র অবস্থা। তাঁর সন্তান ও পরিবারকে নিয়ে চিন্তিত তিনি। কারণ তাঁরা অত্যন্ত রক্ষণশীল।
3. However, my concern is for my children & the very conservative family of Bushra begum, all of whom have been subjected to this malicious campaign by NS & MSR.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলার সঙ্গে নাম জড়িয়েছে পাকিস্তানের ফ্ল্যামবোয়েন্ট তারকা ক্রিকেটার ইমরান খান। প্রথমে বিয়ে করেছিলেন জেমাইমাকে । তারপর ২০১৫ সালে রেহাম খানকে বিয়ে করেন ইমরান। তবে বিয়েটা সেরেছিলেন ২০১৪ -র নভেম্বরে। স্বীকার করতে এতগুলো দিন সময় লেগেছিল ইমরানের।
3. However, my concern is for my children & the very conservative family of Bushra begum, all of whom have been subjected to this malicious campaign by NS & MSR.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
4. NS & MSR can rest assured that their vicious campaign has only strengthened my resolve to fight them all the way.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
5. I have known the Sharifs for 40 years and I know all their sordid personal lives but I would never stoop to the level of exposing these sordid details.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
6. All I ask of my well wishers and supporters is that they pray I find personal happiness which, except for a few years, I have been deprived of.
— Imran Khan (@ImranKhanPTI) January 9, 2018
দিন কয়েক আগেই ইমরান খানের বিয়ে ঘিরে উত্তাল সংবাদমাধ্যম। ফের নাকি বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। পাকিস্তান তেহরিক এ ইনসাফের চেয়ারপার্সন নাকি প্রায় বছর দুয়েক ধরেই এই ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করতেন। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। ২০১৮-র পয়লা জানুয়ারি নাকি বুশরা বিবিকে বিয়ে করেছেন। পাকিস্তানের রাজনৈতিক দলের অন্যতম শক্তি ইমরানের রাজনৈতিক সচিব পিটিআই - প্রধানের বিয়েতে অংশ গ্রহণ করেছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা। রেহামের সঙ্গে ইমরানের বিয়ের সময়েও ইনিই সাক্ষী ছিলেন। এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হলে সরাসরি হ্যাঁ -না কোনওটাই বলছেন না ইমরানের সচিব।
গোটা ঘটনা ঘটে ডিফেন্স হাউসিংয়ের সেক্টর ওয়াই-লাহোরে। যে ভদ্রমহিলার সঙ্গে পরিণয়সূত্রে ইমরান বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তিনি ইমরানের দীর্ঘদিনের বান্ধবী। ইনি বাস করেন গুলেবার্গে--৩ -এ। এদিকে মাস কয়েক আগেই নিজের আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও তাঁর স্বামী জানিয়েছেন ধর্মীয় কারণেই এই বিচ্ছেদ।
২০১৮-র পয়লা জানুয়ারি নাকি বুশরা বিবিকে বিয়ে করেছেন। যদিও পাকিস্তানি সংবাদ মাধ্যমের একাংশে দেওয়া সাক্ষাৎকারে বুশরা বিবি -র ছেলে পুরো ঘটনাটিকে মিথ্যা বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications