পাকিস্তানে জোর করে ধর্মান্তরকরণ নিয়ে এবার কোমর কষছে আমেরিকা! প্রকাশ্যে কোন রিপোর্ট
পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে কাশ্মীর ইস্যুতে একের পর এক তোপ দাগছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের ধর্মের অধিকার নিয়ে নানান প্রশ্ন তুলল। পাশাপাশি পাকিস্তানকে এই মর্মে চাপে রেখে রিপোর্ট পেশ করেছে আমেরিকা। আর ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এবার তার নয়া রিপোর্টে কার্যত তুলধোনা করেছে পাকিস্তানকে।

পাকিস্তান সম্পর্কে মার্কিনি মত
মার্কিনি রিপোর্ট বলছে, পাকিস্তানে নিয়মিত পর্যায়ে ধর্মান্তরকরণ চলছে জোর করে। সেখানে আহমদিয়া বিরোধী আইন চলছে । যা ধর্মের অধিকারকে মানুষের থেকে ছিনিয়ে নিচ্ছে। সেদেশে হিন্দু, ক্রিস্টান, শিখদের জোর করে ইসলামে ধর্মান্তরকরণ চলছে বলে রিপোর্টে জানায় মার্কিন কমিশন ।

ধর্মবিরোধিতা ও পাকিস্তান
ধর্মের বিরুদ্ধে পাকিস্তানে মুখ খুলে জেলবন্দি প্রায় ৮০ জন। যার অর্ধেক সংখ্যকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে আহমদিয় মুসলিমদের ওপরেও সেদেশে অত্যাচার হচ্ছে বলে দাবি করেছে সরকার।

প্রশাসনের নিশানায় ধর্মীয় স্থান
ধর্মীয় অধিকার সংক্রান্ত মার্কিন কমিশনের রিপোর্ট বলছে পাকিস্তানে শুধুমাত্র জন রোষেই ধর্মচর্চা পড়ছে না, সংখ্যালঘুদের ধর্মীয়স্থানের ওপর প্রশাসনিক নজরও রয়েছে। ফলে বহু জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে প্রশাসনিক পদক্ষেপ গৃহিত হয়েছে। যা কাম্য নয়।

মহিলাদের ওপর অত্যাচার
প্রতিবছর পাকিস্তানে প্রায় ১০০০ মহিলাকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। তাঁদের ইসলামে ধর্মান্তরকরণ করা হয় বলে খবর। কমিশন বলছে, অনেককেই অপহরণ, দোর করে বিয়ে, ধর্ষণ করার পর ধর্ম পরিবর্তন করা হচ্ছে।












Click it and Unblock the Notifications