ইমরানের স্ত্রীয়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছেনা আয়নায়! পাকিস্তানে তোলপাড় ফেলে ঘনীভূত চরম রহস্য

ইমরান খানের তৃতীয় স্ত্রী পুশরা মানেকাকে ঘিরে বহু সময়ে একাধিক রহস্যজনক ঘটনার কথা উঠে এসেছে। কখনও কানাঘুষো শোনা গিয়েছে, যে তিনি বাড়িতে 'জিন' পুষে রাখেন। খাবার হিসাবে দিয়ে থাকেন মাংস জাতীয় কিছু। এবিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্টও প্রকাশ্যে এসেছে। অনেকেই বলে থাকেন, পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্ত্রী নাকি অতিভৌতিক ক্ষমতার অধিকারী। তবে এবার পাকিস্তানের মিডিয়া নিজেই চাঞ্চল্যকর দাবি তুলেছে সেদেশের প্রধানমনমন্ত্রীর স্ত্রীকে ঘিরে।

আয়নায় আসছে না প্রতিচ্ছবি!

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীয়ের প্রতিচ্ছবি হঠাৎই দেখা যাচ্ছে না আয়নায়। ঘটনা ঘিরে বহু ধরনের তত্ত্ব উঠে আসছে। শোনা গিয়েছে, ইমরানের বাসভবনের কর্মচারীরা এমন ঘটনার কথা পাক মিডিয়ার সামনে তুলে ধরেছে। বুশরার এই প্রতিচ্ছবি লোপ ঘিরে ইমরানের বাসভবনে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বলেও দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যম ক্যাপিটাল টিভির।

বিতর্কে বুশরা

বিতর্কে বুশরা

বহুবার বিভিন্ন বিতর্কে থেকেছেন পাকিস্তানের 'ফার্স্ট লেডি' বুশরা মানেকা। তাঁর রূপ সৌন্দর্যের প্রশংসা যেমন হয়েছে, তেমনই তাঁর জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনার প্রসঙ্গও বারবার উঠে এসেছে। ইমরানের সঙ্গে ৬ মাসের সম্পর্কের পরই বুশরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই অস্বাভাবিক ঘটনা চোখে পড়তে থাকে ইমরানের বাসভবনের কর্মচারীদের। এমন তথ্য ইসলামবাদে কান পাতলেই শোনা যায়, বলে খবর।

 আচ্ছাদিত মুখ মণ্ডল!

আচ্ছাদিত মুখ মণ্ডল!

ইমরান যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নাকি আগে থেকেই ভবিষদ্বানী করে ছিলেন বুশরা। স্বপ্নাদেশ পেয়ে জানিয়েছিলেন, বুশরার বংশের কাউকে বিয়ে করলে ,এই বাসনা সম্পন্ন হবে ইমরানের। এরপর নিজের বোনের সঙ্গে ইমরানের বিয়ে দেওয়ার চেষ্টা করেন বুশরা। তবে পরবর্তীকালে জানান, কোনও বিবাহিত মহিলাকে বিয়ে করতে হবে ইমরানকে। এরপরই ইমরান ও বুশরার বিয়ে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+