বাজপেয়ীর প্রয়াণে কী বললেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তান থেকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী ইমরান খান শ্রদ্ধা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে বিভিন্ন দেশ থেকে শোকবার্তা ভেসে এসেছে। পড়শি পাকিস্তান থেকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী ইমরান খান শ্রদ্ধা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ইমরান বলেছেন, রাজনীতির আঙিনায় অনেক উঁচু ব্যক্তিত্ব ছিল বাজপেয়ীর। ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে তাঁর উল্লেখযোগ্য অবদান সকলের মনে থাকবে।

বাজপেয়ীর প্রয়াণে কী বললেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান

শুধু প্রধানমন্ত্রী হিসাবেই নয়, তার অনেক আগে ভারতের বিদেশমন্ত্রী থাকাকালীনই পাকিস্তান-ভারত সম্পর্কের উন্নতিতে বাজপেয়ী উদ্যোগী হয়েছিলেন। এমনটাই জানিয়েছেন ইমরান খান।

ইমরান খানের পাশাপাশি পাকিস্তান থেকে আরও অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বাজপেয়ীর প্রতি। সরকারের তরফে শোকপ্রকাশ করে বলা হয়েছে, অন্যতম পরিচিত রাষ্ট্রনেতা ছিলেন বাজপেয়ী। ভারত-পাকিস্তান সম্পর্ক তো বটেই, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর কাজেও তিনি এগিয়েছিলেন। পাকিস্তানের তরফে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

বাজপেয়ীর প্রয়াণে নওয়াজ শরিফ, পারভেজ মুশারফ থেকে শুরু করে অনেকের বক্তব্যই সামনে এসেছে। আগে বিভিন্ন সময়ে বাজপেয়ীর প্রশংসায় পাকিস্তানের রাষ্ট্রনেতারা বারবার মুখ খুলেছেন। তাঁর মৃত্যুর পরও সেই মনোভাবের বদল হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+