Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রকাশ্যে ইমরানকে ফাঁসি দেওয়ার দাবি! প্রধান বিচারপতিকে সরাতে তোড়জোর শেহবাজ সরকারের

সুপ্রিম নির্দেশে স্বস্তি মিলেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের! মিলেছে জামিন। আর এরপরেই যেন অস্বস্তি কাটছে না প্রাক্তন প্রধানমন্ত্রী। নতুন করে পাকিস্তানে শুরু হয়েছে উত্তেজনা। ইমরান খান বিরোধী শিবির সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে পথে নেমেছেন বলে জানা গিয়েছে।

আর এর মধ্যে ইমরান খানকে চরম হুঁশিয়ারি। প্রকাশ্যে ফাঁসিতে চড়ানোর হুঁশিয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা রাজা রিয়াজ আহমেদ খান। আজ সোমবার পাকিস্তানের সংসদে বক্তব্য রাখছিলেন তিনি। আর সেখান থেকে ইমরান ইস্যুতে আদালতের সমালোচনা করেন রিয়াজ।

প্রকাশ্যে ইমরানকে ফাঁসি দেওয়ার দাবি!

বলেন, ইমরান খানকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল। কিন্তু আদালত এমন ভাবে তাঁকে স্বাগত জানাচ্ছেন যাতে মনে হচ্ছে ইমরান ওনার জামাই। শুধু তাই নয়, বিচারককে তীব্র আক্রমণ্ন করে ওই রাজনৈতিক নেতা বলেন, একজন ইহুদি এজেন্সটের জন্যে বিচারক যদি এত খুশি হন তাহলে ইমরানের দল পিটিআইতে যোগ দেওয়া উচিৎ।

ওনার দলের একাধিক আসল ফাঁকা রয়েছে। ফলে সেই দলের হয়ে আগামিদিনে নির্বাচনে লড়াই করা উচিৎ বলেও কটাক্ষ রাজা রিয়াজ আহমেদ খানের। শুধু তাই নয়, ওই বিচারককে সরানোর দাবিও জানিয়েছেন তিনি। রাজা রিয়াজের দাবি, অবিলম্বে এমন কাউকে সেখানে আনা উচিৎ যারা গরীবদের বিচার দিতে পারবে।

বলে রাখা প্রয়োজন, ইমরান খানের জামিনের পরেই পাক সরকারের নজরে আদালত। ইতিমধ্যে শাসকদলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ইমরান খানের জামিনের বিরোধীতা করে পথে নেমেছেন নেতাকর্মীরা। অন্যদিকে সরকারের তরফেও পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, পাকিস্তানের প্রধান বিচারপতি (CJP) উমর আতা বন্দিয়ালকে সরানোর জন্যে একটি প্রস্তাব পাশ করা হয়েছে জাতীয় সংসদে। যেখানে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে। অন্যদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত পাক সেনার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন।

প্রধান বিচারপতিকে সরাতে তোরজোড় শেহবাজ সরকারের

তাঁর দাবি, পাকিস্তান সেনা চক্রান্ত করে তাঁকে জেলে রাখতে চেয়েছিল। উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে ১০ বছর জেলে রাখার প্ল্যানিং পাক সেনা করেছিল বলেও বিস্ফোরক ইমরান। এমনকি খুনের চক্রান্ত নিয়েও বারবার সরব হয়েছেন তিনি। এই বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন ইমরান।

সেখানে তাঁর দাবি, গোটা পরিকল্পনা লন্ডনে বসে করা হয়েছে। আর সেখানে পাক সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন বলে একের পর এক মারাত্মক অভিযোগ প্রক্তন পাক প্রধানমন্ত্রীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+