ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি পাকিস্তানের! চিন-পাক আসন্ন বৈঠকের আগে রশিদ-বার্তায় চাঞ্চল্য
ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের! চিন-পাক আসন্ন বৈঠকের আগে রশিদ-বার্তায় চাঞ্চল্য
পাকিস্তানের আকাশে ঢুকে পর পর জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে এসেছিল ভারত। পুলওয়ামায় সেনা হত্যার জবাবে ভারতের এই এযারস্ট্রাইক কিছুতেই মেনে নিতে পারেনি ইসলামাবাদ। এরপর কাটা ঘায়ে নুনের ছিঁটের মতো করে আসে কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির মতো ঘটনা। আর সমস্ত রাগ মিলিয়ে মিশিয়ে পাকিস্তান ফের সুর চড়াল পরমাণু যুদ্ধ নিয়ে।

ভারতের শক্তি বেশি .. মেনে নিলেন!
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ ফের একবার সুর চড়িয়েছেন ভারতের বিরুদ্ধে। তিনি এদিন কার্যত কবুল করে নেন যে ভারতের সেনার ক্ষমতা পাকিস্তানের সেনার চেয়ে বেশি। আর সেই কথা মাথায় রেখেই পাকিস্তান এক নয়া পন্থার পথে হাঁটছে।

পরমাণু যুদ্ধের হুমকি
শেখ রশিদ জানিয়েছেন, ভারতের থেকে পাকিস্তানের সেনার ক্ষমতা কম বলে, পাকিস্তান পরমাণু শক্তির ওপর জোর দিচ্ছে। পরমাণু অস্ত্র তৈরির কাজে পাকিস্তান বেশি মনোনিবেশ করছে বলে তিনি জানান।

অসম পর্যন্ত হামলা...!
সাক্ষাৎকারে শেখ রশিদ দাবি তোলেন, পাকিস্তান এমন এক 'অ্যাটম বম্ব' তৈরি করছে যা ভারতে অসম পর্যন্ত এলাকাকে ধ্বংস করে দিতে পারবে। তাঁর দাবি, বম্ব অত্যন্ত শক্তিশালী ও 'অ্যাক্যুরেট'! উল্লেখ্য এই সাক্ষাৎকারের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আগেও একই সুর ছিল রশিদ কণ্ঠে!
২০১৯ সালেও একইভাবে শেখ রশিদ ভারতে হামলার বিষয়ে তোপ দাগেন। ২০১৯ সালে তিনি জানিয়েছিলেন যে পাকিস্তানের কাছে ১২৫ থেকে ২৫০ গ্রামের ছোট ছোট এমন পরমাণু অস্ত্র রয়েছে যা পরমামু যুদ্ধে ইসলামাবাদকে অ্যাডভান্টেজ এনে দেবে।

আচমকা হুঙ্কার ও চিন-পাক বৈঠক
উল্লেখ্য , পাকিস্তানের সঙ্গে একদিকে সৌদির সম্পর্ক প্রবল খারাপ যাচ্ছে। সেদিক থেকে নজর সরাতেই এভাবে আচমকা ভারত বিদ্বেষ নিয়ে বক্তব্য রাখতে শুরু করেছেন রশিদ। এদিকে, সৌদির থেকে আঘাত পেয়ে চিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। যিনি কাশ্মীর ইস্যু আইওসির বৈঠকে তুলে ধরতে গিয়ে সৌদি আরবের ধমক খান। এবার চিন-পাক বৈঠকের আগে এভাবে রশিদের বার্তা যে ইমরান সরকারের উদ্দেশ্যপ্রণোদিত কাণ্ড, তা বলাই বাহুল্য!












Click it and Unblock the Notifications